ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় দুজন নিহত হয়েছেন। বুধবার (১৯ আগস্ট) রাত ৮টার দিকে এক্সপ্রেসওয়ের ভাঙ্গা গোলচত্বরের ঢাকাগামী লেনে এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন—পথচারী হৃদয় শেখ (২০) ও মোটরসাইকেল, চালক সাকিব শেখ (২২)। পুলিশ জানায়, নগরকান্দা থেকে সাকিব তাঁর মোটরসাইকেল নিয়ে এক্সপ্রেসওয়ের ঢাকাগামী লেনের ইন্টারচেঞ্জ এলাকা অতিক্রম করছিলেন। এ সময় পথচারী হৃদয় শেখ রাস্তা পার হওয়ার চেষ্টা করলে মোটরসাইকেলটি তাঁকে ধাক্কা দেয়। এতে মোটরসাইকেল আরোহী সাকিব ও পথচারী হৃদয় সড়কে ছিটকে পড়েন এবং ঘটনাস্থলেই মারা যান।
ভাঙ্গা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) সোহান জানান, খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ দুটি উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর