আমার মেয়েকে ইভটিজিং করার প্রতিবাদ করায় আমার ওপর হামলা চালানো হয়েছে। এ ঘটনায় অভিযুক্তের দৃষ্টান্তমূলক শাস্তি চাই।পটুয়াখালীর বাউফলে এক শিশু শিক্ষার্থীকে ইভটিজিংয়ের প্রতিবাদ করায় তার বাবাকে কুপিয়ে জখম করা হয়েছে।
বুধবার (১৯ আগস্ট) রাত ৯টার দিকে উপজেলার বগা ইউনিয়নের শাপলাখালী গ্রামে এ ঘটনা ঘটে। অভিযুক্ত আরাফাত হোসেন (১৫) একই গ্রামের কবির খানের ছেলে।
শিক্ষার্থীর বাবা আহত রাসেল সিকদার বলেন, তার কন্যা শাপলাখালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৫ম শ্রেনীর শিক্ষার্থী। স্কুল থেকে যাওয়া আসার পথে বখাটে আরাফাত প্রায়ই তার শিশু কন্যাকে উত্যাক্ত করে আসছে। ঘটনার প্রতিকার চেয়ে শিক্ষা কর্মকর্তাকে অবহিত করলে তিনি উপলেলা কর্মকর্তাকে লিখিতভাবে অবহিত করতে নির্দেশ দেন। মঙ্গলবার তিনি উপজেলা নির্বাহী কর্মকর্তার কাছে লিখিত অভিযোগ দাখিল করলে ক্ষিপ্ত হন আরাফাত। ঘটনার রাতে রাসেল সিকদার বাড়ির কাছের চায়ের দোকানে বসে চা পান করছিলেন। এসময় আগে থেকে ওঁৎ পেতে থাকা আরাফার ও কাওসারের নেতৃত্বে ৭/৮ জনের একটি দল তার উপর হামলা করে কুপিয়ে আহত করে। রক্তাক্ত অবস্থায় তাকে উদ্ধার করে বাউফল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়।
কর্তব্যর্ত চিকৎসক জানিয়েছেন তার শরীরের কোপের চিহ্ন রয়েছে তবে সে আশংকা মুক্ত।
এবিষয়ে বাউফল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি সিরাজুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। তদন্ত সাপেক্ষে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর