• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ২৭ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ২০ আগস্ট, ২০২৬, ০৩:০৪ দুপুর

বরগুনায় কারিগরি দক্ষতা উন্নয়ন মেলা অনুষ্ঠিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

'দক্ষতায় শক্তি' স্লোগানকে সামনে রেখে বেকার, শিক্ষা ও প্রশিক্ষণবঞ্চিত যুব ও নারীদের কারিগরি দক্ষতা উন্নয়ন এবং কর্মসংস্থানের সুযোগের সঙ্গে যুক্ত করতে বরগুনায় কারিগরি দক্ষতা মেলা অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার সকালে বরগুনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের (টিটিসি) হলরুমে বেসরকারি উন্নয়ন সংস্থা এনএসএসের বাস্তবায়নে ও অ্যাকশনএইড বাংলাদেশের সহযোগিতায় এ মেলার আয়োজন করা হয়। যুব-নেতৃত্বে স্থানীয় পর্যায়ে দক্ষতা উন্নয়ন ও টেকসই জীবিকার সুযোগ সৃষ্টিই ছিল আয়োজনের মূল লক্ষ্য।

এনএসএসের অ্যাডভোকেসি সমন্বয়কারী মো. জাকির হোসেনের সভাপতিত্বে মেলায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন যুব উন্নয়ন অধিদপ্তর, বরগুনার সহকারী পরিচালক সৈয়দ মুনিরুজ্জামান শামীম; বরগুনা টেকনিক্যাল ট্রেনিং সেন্টারের অধ্যক্ষ এস এম সুলতান মাহমুদ; কর্মসংস্থান ব্যাংকের কর্মকর্তা মো. আবু তালেব, জেলা কর্মসংস্থান ও জনশক্তি কর্মকর্তা মো. ফখরুল ইসলাম এবং বিজয় টিভির জেলা প্রতিনিধি মো. আসাদুজ্জামান প্রমুখ। অনুষ্ঠানের লক্ষ্য ও উদ্দেশ্য তুলে ধরেন এনএসএসের প্রকল্প সমন্বয়কারী মো. মনিরুজ্জামান। অনুষ্ঠান সঞ্চালনা করেন অ্যাক্টিভিস্তা বরগুনার যুব সদস্য মো. জাকির হোসেন নাঈম। সার্বিক সমন্বয়ে ছিলেন অ্যাকশনএইডের ইন্সপিরেটর সুমন আচার্য, ফেলো মো. সবুজ মিয়া ও রাবেয়া আক্তার এবং প্রোগ্রাম অফিসার মাহমুদা আক্তার।

মেলায় বরগুনার প্রত্যন্ত অঞ্চল থেকে প্রায় ২০০ যুবক-যুবতী অংশ নেন। অংশগ্রহণকারীরা নিজেদের পছন্দ ও আগ্রহ অনুযায়ী বিভিন্ন ট্রেডে প্রশিক্ষণের জন্য নিবন্ধিত হন। মেলায় বেসিক কম্পিউটার, হাউস ওয়্যারিং, রেডিও-টেলিভিশন ও রেফ্রিজারেটর মেরামত, হস্তশিল্প, ওয়েল্ডিং, ক্যাটারিং, মডার্ন অফিস ম্যানেজমেন্ট, পোশাক তৈরি, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস, আইটি সাপোর্ট সার্ভিস, অটোমোবাইল, মোবাইল ফোন সার্ভিসিং, গার্মেন্টস, কনস্ট্রাকশন খাতে ইলেকট্রিক্যাল ইনস্টলেশন ও মেইনটেন্যান্স, গ্রাফিক ডিজাইন, ড্রাইভিং, অটোমেকানিকস, টেইলারিং ও ড্রেস মেকিং, সেলাই মেশিন পরিচালনা, ব্লক-বাটিক এবং এমব্রয়ডারিসহ বিভিন্ন কারিগরি প্রশিক্ষণ কোর্স সম্পর্কে বিস্তারিত তথ্য দেওয়া হয়।

আয়োজকেরা জানান, আগ্রহী যুবদের চিহ্নিত করে তাঁদের চাহিদা ও পছন্দ অনুযায়ী কারিগরি প্রশিক্ষণ গ্রহণের সুযোগ তৈরি করাই এ আয়োজনের উদ্দেশ্য। প্রশিক্ষণের মাধ্যমে অংশগ্রহণকারীদের আত্মনির্ভরশীল করে তোলার পাশাপাশি তাঁদের জন্য কর্মসংস্থানের পথ সুগম করার পরিকল্পনা রয়েছে। তাঁরা আরও জানান, প্রতিভা অন্বেষণ কার্যক্রমের লক্ষ্য কেবল প্রশিক্ষণসংক্রান্ত তথ্য দেওয়া নয়; বরং প্রশিক্ষণ থেকে কর্মসংস্থান পর্যন্ত একটি সমন্বিত পথ তৈরি করা। অংশগ্রহণকারীদের যোগ্যতা ও চাহিদা অনুযায়ী উপযুক্ত প্রতিষ্ঠানে ভর্তির জন্য নিবন্ধন করা হয়েছে। প্রশিক্ষণ শেষে দক্ষ যুবদের কর্মসংস্থানের সুযোগ সৃষ্টিতেও প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]