• ঢাকা
  • ঢাকা, রবিবার, ২৩ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৩ আগস্ট, ২০২৬, ০৩:১৭ দুপুর

পিকাবু অনলাইন শপে বিএসটিআই’র অভিযান, ৫ লাখ টাকা জরিমানা

ছবি: সংগৃহীত

অনলাইন ই-কমার্স প্ল্যাটফর্ম ‘পিকাবু’ (Pickaboo.com)-এর আউটলেট ও গুদামে অভিযান চালিয়ে বাংলাদেশ স্ট্যান্ডার্ডস অ্যান্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)-এর ছাড়পত্র ছাড়া বিদেশি বিভিন্ন ব্র্যান্ডের ইলেক্ট্রনিক্স পণ্য বিক্রির অপরাধে ৫ লাখ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত।

গত ২০ আগস্ট অনুষ্ঠিত এই অভিযানে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও বিএসটিআই-এর ঊর্ধ্বতন কর্মকর্তারা অংশ নেন। পরিদর্শনকালে প্রতিষ্ঠানটির গুদামে প্যানাসনিক (Panasonic), ফিলিপস (Philips), জাইপান (Jaipan), মিয়াকো (Miyako) এবং পাকিস্তানি ‘পাক সুপার’ (Pak Super)-এর মতো জনপ্রিয় ব্র্যান্ডের- ব্লেন্ডার, এগ বিটার, সিলিং ফ্যানসহ নানা ইলেকট্রিক পণ্য বিএসটিআইয়ের ছাড়পত্র ছাড়া বাজারজাতকরণের প্রমাণ মেলে।

অভিযান পরিচালনাকারী কর্মকর্তা জানান, বিদেশি পণ্য বলে বিক্রি করা হলেও আমদানির সপক্ষে বা গুণগত মানের স্বপক্ষে পিকাবু কর্তৃপক্ষ কোনো বৈধ কাগজপত্র প্রদর্শন করতে পারেনি। বিএসটিআই আইন ২০১৮-এর ধারা লঙ্ঘনের অপরাধে প্রতিটি পণ্যের জন্য ১ লাখ টাকা করে মোট ৫ টি আইটেমের বিপরীতে ৫ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

একই সাথে প্রতিষ্ঠানটিকে আগামী এক মাসের মধ্যে সমস্ত আইনি ও কারিগরি ত্রুটি শুধরে বৈধ উপায়ে নিয়মতান্ত্রিকভাবে ব্যবসা পরিচালনার সতর্কবার্তা প্রদান করেছে বিএসটিআই।

বিএসটিআই-এর পক্ষ থেকে জানানো হয়েছে, সাধারণ মানুষের নিরাপত্তা ও অধিকার ক্ষুণ্ন করে এমন যেকোনো অবৈধ ও নিম্নমানের পণ্যের বিরুদ্ধে সংস্থাটির এই কঠোর নজরদারি ও অভিযান দেশজুড়ে নিয়মিত অব্যাহত থাকবে। একই সাথে যেকোনো ইলেকট্রনিক্স বা নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয়ের আগে পণ্যটিতে বিএসটিআই-এর অনুমোদিত ‘স্ট্যান্ডার্ড মার্ক’ যাচাই করে নেওয়ার জন্য ক্রেতাদের প্রতি বিশেষভাবে অনুরোধ জানানো হয়েছে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]