চট্টগ্রাম নগরীর দেওয়ার হাট ওভার ব্রেজের দেওয়ান হাট মোড় অংশে কলেজ বাসের চাপায় দুমড়েমুচড়ে গেছে একটি সিএনজি অটোরিকশা। দুপুর দুইটার কিছু সময় পর এই ঘটনা ঘটে৷
প্রত্যক্ষদর্শীদের ভাষ্য, টাইগার পাস থেকে দেওয়ান হাট ওভার ব্রিজ পার হওয়া দেওয়ানহাট মোরে চটগ্রাম ক্যান্টনমেন্ট কলেজের বাসের ধাক্কায় সিএনজি চালক সহ অন্তত ৪জন আহত হয়েছে৷
কারো কারো ভাষ্যমতে, রাস্তা পার হতে যাওয়া এক শিশুকে বাঁচাকে বাসটি পাশে থাকা সিএনজি অটোরিকশাকে চাপা দিলে এই দুর্ঘটনা ঘটে৷
ঘটনার পর পথচারিদের চেষ্টায় গুরুতর আহত সিএনজি চালকসহ যাত্রীদের উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়৷ চালক ও এক যাত্রীর অবস্থা গুরুতর বলে জানা গেছে৷
কুশল/সাএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর