ভারতের হায়দরাবাদভিত্তিক বিশেষায়িত ক্যান্সার চিকিৎসা কেন্দ্র ‘স্টার ক্যান্সার সেন্টার’ (STAR Cancer Centre) বাংলাদেশের ক্যান্সার রোগী ও তাদের পরিবারের জন্য বিনামূল্যে ‘সেকেন্ড ওপিনিয়ন’ ও চিকিৎসা পরামর্শ সেবা চালু করেছে। ভারতে যাওয়ার আগেই এই সেবার মাধ্যমে রোগীরা তাদের রোগ নির্ণয় ও চিকিৎসা পরিকল্পনা সম্পর্কে অভিজ্ঞ বিশেষজ্ঞদের মতামত নিতে পারবে।
স্টার হাসপাতালের জ্যেষ্ঠ পরামর্শক ও সার্জিক্যাল অনকোলজি বিভাগের প্রধান, ল্যাপারোস্কোপিক ও রোবোটিক সার্জন ডা. বিপিন গোয়েল বলেন, ‘ক্যান্সার শনাক্ত হওয়ার পর রোগী ও তাদের পরিবার অনেক সময় প্রচণ্ড মানসিক চাপের মধ্যে গুরুত্বপূর্ণ চিকিৎসা সিদ্ধান্ত নিতে বাধ্য হন।’
তিনি বাংলাদেশের নাগরিকদের এই বিনামূল্যের দ্বিতীয় চিকিৎসা পরামর্শ সেবার সর্বোচ্চ সুবিধা নেওয়ার আহ্বান জানিয়ে বলেন, ‘চিকিৎসা শুরু করার আগে রোগীদের সঠিক ও যাচাইকৃত বিশেষজ্ঞ মতামত দেওয়ার মাধ্যমে প্রয়োজনীয় স্বচ্ছতা, আত্মবিশ্বাস এবং চিকিৎসা-পরিকল্পনার স্পষ্টতা তৈরি করাই এই উদ্যোগের মূল উদ্দেশ্য।’
স্টার ক্যান্সার সেন্টারের সেবার মূল বৈশিষ্ট্যসমূহ-
বিশেষজ্ঞ মূল্যায়ন: মেডিকেল, সার্জিক্যাল ও রেডিয়েশন অনকোলজি বিশেষজ্ঞদের সমন্বিত বোর্ডের মাধ্যমে রোগীর রিপোর্ট ও নথি মূল্যায়ন। সহায়তা: বিদেশ ভ্রমণ পরিকল্পনা, সম্ভাব্য চিকিৎসা ব্যয়, হাসপাতালে থাকার সময়কাল ও ভিসা সংক্রান্ত সহায়তা। সুবিধা: ক্যান্সার চিকিৎসায় রোগীর অনিশ্চয়তা কমানো এবং সঠিক চিকিৎসা পরিকল্পনা তৈরি করা।
স্টার ক্যান্সার সেন্টারের তথ্য অনুযায়ী, বাংলাদেশে প্রতি বছর ১ লাখ ৬৭ হাজার থেকে ১ লাখ ৮৭ হাজার নতুন ক্যান্সার রোগী শনাক্ত হন। স্তন, ফুসফুস, জরায়ুমুখ, খাদ্যনালী ও পরিপাকতন্ত্রের ক্যান্সার আক্রান্ত রোগীরা দ্রুত ও নির্ভুল চিকিৎসার জন্য এই উদ্যোগের সহায়তা নিতে পারে। হায়দরাবাদের বানজারা হিলস ও নানা করামগুড়ায় অবস্থিত স্টার ক্যান্সার সেন্টারে রোবোটিক সার্জারি, ট্রিবিউন লিনিয়ার অ্যাক্সিলারেটর এবং সিএআর-টি সেল থেরাপির মতো অত্যাধুনিক প্রযুক্তি রয়েছে।
প্রতিষ্ঠানটির দেয়া তথ্য অনুযায়ী, আফ্রিকা, মধ্যপ্রাচ্য, সার্কভুক্ত দেশ ও মধ্য এশিয়াসহ বিশ্বের ৩০টিরও বেশি দেশ থেকে আন্তর্জাতিক রোগীরা স্টার হাসপাতালের চিকিৎসা সেবা গ্রহণ করছে।
স্টার ক্যান্সার সেন্টারে রয়েছে অঙ্গভিত্তিক বিশেষায়িত চিকিৎসা সুবিধা- স্তন ও নারীদের ক্যান্সার, ফুসফুস ও মাথা-গলার ক্যানসার, পরিপাকতন্ত্র ও লিভারের ক্যানসার, মস্তিষ্ক-মেরুদণ্ড ও মূত্রনালির ক্যানসার, হাড়, নরম টিস্যু ও রক্তের ক্যানসার।
আধুনিক চিকিৎসা প্রযুক্তির মধ্যে রয়েছে- ট্রুবিম লিনিয়ার অ্যাক্সিলারেটর, ডিজিটাল PET-CT, ১২৮-স্লাইস CT স্ক্যান, ৩ টেসলা উন্নত MRI, রোবোটিক ক্যানসার সার্জারি, বোন ম্যারো/স্টেম সেল প্রতিস্থাপন, CAR-T সেল থেরাপি, জেনেটিক ক্যানসার ক্লিনিক।
বিনামূল্যে সেকেন্ড ওপিনিয়ন ও অ্যাপয়েন্টমেন্টের জন্য যোগাযোগ করুন- www.starhospitals.in অথবা +৯১০৭৯৬৯২৫০১৯১ এই নাম্বারে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর