জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের (জাবি) শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল ডিবেটিং ক্লাবের ২০২৬-২৭ কার্যকরী পরিষদ ঘোষণা করা হয়েছে। নতুন কমিটিতে সভাপতি হিসেবে মনোনীত হয়েছেন আবদুন নুর আল নাহিয়ান এবং সাধারণ সম্পাদক হয়েছেন মো. মুজাহিদ হোসাইন।
রবিবার (২৪ আগস্ট) ঘোষিত ১৭ সদস্যের কমিটিতে সহসভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন মো. হাসিবুল ইসলাম ও আসিফ হাসান। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মাহিনুল ইসলাম এবং সাংগঠনিক সম্পাদক হয়েছেন মো. ইরফান উল্লাহ কাইফ।
কমিটিতে কোষাধ্যক্ষ হিসেবে বোরহান আহমেদ, দপ্তর সম্পাদক তাফহিমুল হোসাইন, সহদপ্তর সম্পাদক ওয়ালি-আল-মাসুদ, প্রচারবিষয়ক সম্পাদক মো. আরিফুল হক সিয়াম, গ্রন্থাগার সম্পাদক ফয়সাল আহমেদ এবং প্রোগ্রাম বাস্তবায়ন সম্পাদক হিসেবে প্রয়াস আহমেদ দায়িত্ব পেয়েছেন।
এছাড়া কার্যকরী সদস্য হিসেবে রয়েছেন খালিদ আহসান নাবিদ, মো. রাফিউল ইসলাম, আব্বাস সিদ্দিকী রিহাম, তাহসিন রহমান সাজিদ ও মো. কামাল পাশা।
দায়িত্ব গ্রহণের পর সাধারণ সম্পাদক মো. মুজাহিদ হোসাইন বলেন, “শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল ডিবেটিং ক্লাবের প্রথম কার্যকরী পরিষদের সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়ে আমি আনন্দিত ও গর্বিত। যুক্তি, মুক্তচিন্তা ও নেতৃত্ব বিকাশের মাধ্যমে এই ক্লাবকে একটি শক্তিশালী বিতর্কচর্চার প্ল্যাটফর্ম হিসেবে গড়ে তুলতে আমরা কাজ করব। সকলের সহযোগিতা কামনা করছি।”
সভাপতি আবদুন নুর আল নাহিয়ান বলেন, “শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল ডিবেটিং ক্লাবের সভাপতি হিসেবে দায়িত্ব পাওয়ায় ক্লাবের সদস্য, মডারেটর ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞ। নতুন কমিটির লক্ষ্য শিক্ষার্থীদের যুক্তিবাদী, চিন্তাশীল ও দক্ষ বিতার্কিক হিসেবে গড়ে তোলা। পাশাপাশি স্বাধীন মতপ্রকাশ, ভিন্নমতের প্রতি সহনশীলতা ও গঠনমূলক সংলাপের সংস্কৃতি প্রতিষ্ঠার মাধ্যমে দেশপ্রেমিক ও দায়িত্বশীল নাগরিক তৈরিতেও কাজ করবে ক্লাবটি।”
উল্লেখ্য, এটি শের-ই-বাংলা এ কে ফজলুল হক হল ডিবেটিং ক্লাবের প্রথম কার্যকরী পরিষদ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর