চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক শেখ শরীফুল আলম চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসা শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে উঠেছে । সেখানে অবস্থান করে ভিসি বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সভা ডেকেছেন বলে জানা গেছে ।
গতককল বৃহস্পতিবার (১৫ অক্টোবর) দুপুরের দিকে তিনি চিকিৎসা শেষে চট্টগ্রাম সার্কিট হাউসে ফেরেন। শুক্রবার (১৬ অক্টোবর) সন্ধ্যা ৬টার দিকে ভার্চ্যুয়ালি এ সভা হওয়ার কথা রয়েছে।
চুয়েটের সিন্ডিকেট সদস্য ও স্থাপত্য ও পরিকল্পনা অনুষদের ডিন অধ্যাপক মো. রাশিদুল হাসান গণমাধ্যমকে জানান,, ‘উপাচার্য আজ সন্ধ্যা ৬টায় সিন্ডিকেট সভা ডেকেছেন। তবে ভার্চ্যুয়ালি এ সভা হবে। আমি ছুটিতে আছি। যোগ দিতে পারব কি না, নিশ্চিত নই’। সিন্ডিকেটের আরেক সদস্য ইলেকট্রিক্যাল ও কম্পিউটার কৌশল অনুষদের ডিন অধ্যাপক কাজী দেলোয়ার হোসাইন সিন্ডিকেট সভা আহবানের বিষয়টি নিশ্চিত করে বলেছেন, ‘উনি (ভিসি) ম্যাসেজ পাঠিয়েছেন’।
এর আগে গত মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের উপাচার্য ভবনে প্রায় ৩০ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর চট্টগ্রামের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের সহায়তায় তাঁকে উদ্ধার করা হয়। পরে অসুস্থ বোধ করায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।
এ বিষয়ে ফোনে চুয়েট ভিসির মুঠোফোনে যোগাযোগের চেষ্টা করেও উপাচার্যের বক্তব্য জানা যায়নি। তবে সার্কিট হাউজ সূত্রে জানা গেছে ভিসি সেখানে অবস্থান করছেন৷
সাজু/নিএ
সর্বশেষ খবর
ক্যাম্পাস এর সর্বশেষ খবর