• ঢাকা
  • ঢাকা, বুধবার, ২৬ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ২৫ আগস্ট, ২০২৬, ০৪:১৪ দুপুর

নাটোরে ফেসবুক-হোয়াটসঅ্যাপ-ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য আটক

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের লালপুরে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমো আইডি হ্যাকিং এবং প্রতারণার অভিযোগে একটি চক্রের চার সক্রিয় সদস্যকে আটক করেছে লালপুর থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে প্রতারণার কাজে ব্যবহৃত পাঁচটি অ্যান্ড্রয়েড মোবাইল ফোন ও নগদ ৩১ হাজার টাকা উদ্ধার করা হয়েছে।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে লালপুর থানার এসআই (নিরস্ত্র) মো. মনিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে মঙ্গলবার (২৫ আগস্ট) ভোরে উপজেলার মহারাজপুর মধ্যপাড়া এলাকায় অভিযান পরিচালনা করেন। ভোর আনুমানিক ৩টা ২৫ মিনিটের দিকে ওই এলাকার একটি টিনশেড ভবনে অভিযান চালিয়ে চারজনকে আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন, মো. বাবুল আহম্মেদ (২৮), মো. ওমর ফারুক (১৯), মো. সাব্বির হোসেন ওরফে শান্ত (২২) ও মো. মাহফুজ হোসেন (২১)।

আটক ব্যক্তিদের মধ্যে বাবুল আহম্মেদ ও ওমর ফারুক মহারাজপুর মধ্যপাড়া এলাকার বাসিন্দা। সাব্বির হোসেন ওরফে শান্তের বাড়ি আব্দুলপুর বাঁশবাড়িয়া এলাকায় এবং মাহফুজ হোসেনের বাড়ি মহারাজপুর মধ্যপাড়া এলাকায়।

পুলিশ বলছেন, আটক ব্যক্তিরা ফেসবুক, হোয়াটসঅ্যাপ, মেসেঞ্জার ও ইমোর বিভিন্ন আইডি হ্যাকিং এবং প্রতারণার সঙ্গে জড়িত একটি চক্রের সক্রিয় সদস্য। তাদের কাছ থেকে উদ্ধার হওয়া মোবাইল ফোন ও নগদ টাকা প্রতারণার কাজে ব্যবহৃত হতো বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।

লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, এ ঘটনায় আটক চারজনের বিরুদ্ধে সাইবার সুরক্ষা আইন ২০২৬-এর ১৭(২)(খ), ২১(২), ২২(২) ও ২৭ ধারায় মামলা দায়ের করা হয়েছে। তাদের আদালতে সোপর্দের প্রক্রিয়া চলছে।

তিনি আরও জানান, আটক বাবুল আহম্মেদের বিরুদ্ধে এর আগে লালপুর থানায় দুটি মামলা রয়েছে। এর মধ্যে ২০২১ সালের ১১ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(৫) ধারাসহ ডিজিটাল নিরাপত্তা আইন, ২০১৮-এর ১৮, ২৪, ৩৪ ও ৩৫ ধারায় একটি মামলা এবং ২০২০ সালের ২০ জুন মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ২১ ধারায় আরেকটি মামলা দায়ের করা হয়েছিল।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]