• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ২৮ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২৮ আগস্ট, ২০২৬, ০৩:৫৭ দুপুর

তেল-গ্যাস নিয়ে বড় সুখবর দিলো পশ্চিমবঙ্গ

ছবি: সংগৃহীত

দীর্ঘ ছয় বছর বন্ধ থাকার পর আবারও পশ্চিমবঙ্গে শুরু হয়েছে তেল ও গ্যাসের উৎপাদন। কলকাতা থেকে ৫০ কিলোমিটার দূরে উত্তর ২৪ পরগনা জেলার অশোকনগর এলাকায় তেল ও গ্যাসের উৎপাদনের কাজ শুরু করছে ভারতের রাষ্ট্রায়ত্ত সংস্থা ওএনজিসি।

অশোকনগরে তেল-গ্যাসের সন্ধান ও প্রাথমিক উৎপাদন ৬ বছর আগেই শুরু হয়েছিল। ওএনজিসি অশোকনগর ব্লকে সে সময় মোট ৭টি কূপ খনন করে। তবে এর মধ্যে প্রথম পর্যায়ের ৫টি কূপকে উৎপাদনমূলক বা প্রোডাকশন কূপ হিসেবে চিহ্নিত করে উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নেয়। 

সিদ্ধান্ত অনুযায়ী ২০২০ সালের ২০ ডিসেম্বর প্রথম কূপ অশোকনগর-১, বাইগাছি সাইট থেকে পরীক্ষামূলক বা ট্রায়াল উৎপাদন শুরু করে। তৎকালীন কেন্দ্রীয় পেট্রোলিয়াম মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের উপস্থিতিতে সেই সময়ে উৎপাদিত তেল পরীক্ষার জন্য ইন্ডিয়ান অয়েলের হলদিয়া রিফাইনারিতে পাঠানো হয়েছিল।

এরপর নিয়মিত উৎপাদন শুরু হলেই মুখ থুবড়ে পড়ে গোটা প্রকল্প। রাজ্য ও কেন্দ্রের মধ্যে পেট্রোলিয়াম মাইনিং লিজ চুক্তি, স্ট্যাম্প ডিউটি এবং রয়্যালটি সংক্রান্ত প্রশাসনিক ও আইনি জটিলতা চূড়ান্ত আকার ধারণ করে। খোদ নরেন্দ্র মোদি পশ্চিমবঙ্গে এসে দাবি করেন মমতা বন্দ্যোপাধ্যায়কে একাধিকবার চিঠি লিখেও অশোকনগর থেকে তেল গ্যাস উৎপাদনে সহযোগিতা পাচ্ছে না তার সরকার। 

এমন পরিস্থিতিতে দীর্ঘ ছয় বছর বাণিজ্যিক উৎপাদন স্থগিত থাকার পর ক্ষমতার পালাবদল ঘটলে রাতারাতি সমস্ত জটিলতার অবসান ঘটে। আবারও পূর্ণমাত্রায় বাণিজ্যিক উৎপাদনে যাওয়ার সিদ্ধান্ত নেয় ওএনজিসি। জটিলতা কেটে যাওয়ায় বাইগাছির পাশাপাশি দৌলতপুর ও ভুরকুণ্ডার বাকি কূপগুলোকেও দ্রুত পুরোপুরি সচল করতে এবং পাইপলাইন ও পরিকাঠামো গোছাতে জোরেশোরে কাজ শুরু করে ওএনজিসি। 

চলতি মাসের শুরুতেই কূপগুলোর ওপরের স্তরে থাকা প্রাকৃতিক গ্যাস পরীক্ষামূলকভাবে জ্বালিয়ে সফল পরীক্ষা চালানো হয়। এরপর শুক্রবার (২৮ আগস্ট) অশোকনগরের বাইগাছি ওএনজিসি ফিল্ড থেকে ফের ক্রুড অয়েল হলদিয়া শোধনাগারের উদ্দেশ্যে আনুষ্ঠানিকভাবে পাঠানো হলো।

আপাতত প্রতিদিন বেঙ্গল বেসিনের এই অশোকনগর ফিল্ড থেকে ২০ হাজার লিটার ক্রুড অয়েল হলদিয়ার শোধনাগারে পাঠানোর টার্গেট নিয়েছে ওএনজিসি। 

উৎপাদন কার্যক্রম পূর্ণমাত্রায় শুরু উপলক্ষে এদিন অশোকনগর ফিল্ডে একটি ছোটখাটো অনুষ্ঠানের আয়োজন করে ওএনজিসি। সেখানে উপস্থিত ছিলেন ওএনজিসি ডিরেক্টর (এক্সপ্লোরেশন) ওপি সিনহা, অশোকনগরের বিজেপি বিধায়ক ড. সূময় হীরা সহ ওএনজিসির শীর্ষ কর্মকর্তারা।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]