গ্রামাঞ্চলে বিদ্যুৎ পরিস্থিতি আগের তুলনায় উন্নত হয়েছে বলে মন্তব্য করেছেন যুবদল নেতা রবিউল ইসলাম নয়ন। নিজের অভিজ্ঞতার উদাহরণ দিয়ে তিনি বলেন, আগে বিদ্যুৎ না থাকায় ফোনে চার্জ দেওয়া যেত না, কিন্তু এখন তার দুই ফোনেই চার্জ রয়েছে।
বৃহস্পতিবার (২৭ আগস্ট) মাগুরার মহম্মদপুর উপজেলার নিজ গ্রাম পানিঘাটায় অবস্থানকালে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
গ্রামের বিদ্যুৎ পরিস্থিতি সম্পর্কে রবিউল ইসলাম নয়ন বলেন, ‘আমি গ্রামে আসার পরে বেশি বিদ্যুতের সমস্যা পাইনি। যতটুকু পেয়েছি তা সব ইউনিয়নেই সারা জীবন জন্মের পর থেকে দেখছি- এক ঘণ্টা করে লোডশেডিং। সেই এক ঘণ্টার লোডশেডিংই পেয়েছি।’
তিনি বলেন, বর্তমানে এলাকায় বিদ্যুতের বড় ধরনের সংকট বা আহামরি কোনো ভোগান্তি নেই।
নিজের মোবাইল ফোনের প্রসঙ্গ তুলে তিনি বলেন, ‘আগে আমরা ফোনে চার্জ দিতে পারতাম না বিদ্যুৎ না থাকার কারণে, এখন আমার দুইটা ফোনেই চার্জ আছে। দুইটা ফোনেই চার্জ আছে মানে আপনি ধরে নিতে পারেন যে বিদ্যুতের ঘাটতি কম আছে।’
রবিউল ইসলাম নয়নের এই বক্তব্যের পর গ্রামাঞ্চলের বিদ্যুৎ পরিস্থিতি নিয়ে তার মন্তব্যটি সামাজিক যোগাযোগমাধ্যমেও আলোচনায় এসেছে।
সাজু/নিএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর