• ঢাকা
  • ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৫০ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০২:০৫ দুপুর

১০ হাজার মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি নিয়ে বাংলাদেশে আসছে রেডমি নোট ১৭ সিরিজ

ছবি: সংগৃহীত

বৈশ্বিক প্রযুক্তি ব্র্যান্ড ও বাংলাদেশের নাম্বার ওয়ান হ্যান্ডসেট ব্র্যান্ড শাওমি সেপ্টেম্বরে বাংলাদেশে উন্মোচন করতে যাচ্ছে বহুল প্রতীক্ষিত রেডমি নোট ১৭ সিরিজ। স্মার্টফোনপ্রেমীদের দীর্ঘ অপেক্ষার অবসান ঘটিয়ে নতুন এই সিরিজে থাকছে রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি, রেডমি নোট ১৭ প্রো ৫জি এবং রেডমি নোট ১৭ তিনটি শক্তিশালী স্মার্টফোন, যা দৈনন্দিন স্মার্টফোন ব্যবহারের অভিজ্ঞতাকে আরও শক্তিশালী, নির্ভরযোগ্য ও বুদ্ধিদীপ্ত করে তুলতে তৈরি করা হয়েছে।

এই সিরিজের সবচেয়ে আকর্ষণীয় সংযোজন রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি। ডিভাইসটিতে রয়েছে ১০,০০০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ১০০ ওয়াট হাইপার চার্জ , যা দীর্ঘসময় ধরে ভিডিও দেখা, গেম খেলা, ছবি ও ভিডিও তৈরি এবং সারাদিনের বিভিন্ন কাজে ব্যবহারকারীদের সংযুক্ত রাখতে সক্ষম হবে।

অন্যদিকে, রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে ৮,৩৪০ মিলিঅ্যাম্পিয়ার সিলিকন-কার্বন ব্যাটারি ও ৬৭ ওয়াট হাইপার চার্জ , আর রেডমি নোট ১৭-এ রয়েছে শক্তিশালী ৭,৭০০ মিলিঅ্যাম্পিয়ার ব্যাটারি ও ৪৫ ওয়াট হাইপার চার্জ । বিশাল এই ব্যাটারি সক্ষমতা ব্যবহারকারীদের বারবার চার্জ দেওয়ার চিন্তা কমিয়ে নিজেদের পছন্দের কাজে আরও বেশি সময় দেওয়ার সুযোগ করে দেবে।

রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি এবং রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে অত্যাধুনিক ৬.৮৩ ইঞ্চি ১.৫কে ক্রিস্টালরেজ অ্যামোলেড ডিসপ্লে, যা প্রাণবন্ত রঙ, সূক্ষ্ম ডিটেইলস ও চমৎকার স্বচ্ছতার মাধ্যমে দেবে আরও মনোমুগ্ধকর ভিজ্যুয়াল অভিজ্ঞতা। অন্যদিকে, রেডমি নোট ১৭-তে রয়েছে বড় ৬.৯৯ ইঞ্চি ফুল এইচডি প্লাস আই-কেয়ার অ্যামোলেড ডিসপ্লে, যা উজ্জ্বল ও প্রাণবন্ত ছবি প্রদানের পাশাপাশি দীর্ঘসময় ব্যবহারে আরামদায়ক দেখার অভিজ্ঞতা নিশ্চিত করে। রেডমি নোট ১৭ সিরিজের তিনটি স্মার্টফোনেই রয়েছে ইন-স্ক্রিন ফিঙ্গারপ্রিন্ট সেন্সর, যা দ্রুত ও নিরাপদ আনলকিং সুবিধা নিশ্চিত করবে।

ব্যাটারির পাশাপাশি কর্মক্ষমতার দিক থেকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি-তে থাকছে স্ন্যাপড্রাগন ৬ জেন ৫, রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে স্ন্যাপড্রাগন ৬এস জেন ৪ এবং রেডমি নোট ১৭-এ স্ন্যাপড্রাগন ৬এস ৪জি জেন ২ প্রসেসর। এর মাধ্যমে দৈনন্দিন ব্যবহার, একসঙ্গে একাধিক কাজ, বিনোদন ও গেম খেলার অভিজ্ঞতা আরও সাবলীল ও শক্তিশালী হবে।

ব্যবহারকারীদের দীর্ঘমেয়াদি নির্ভরতা নিশ্চিত করতে স্থায়িত্বের দিকেও বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে। রেডমি নোট ১৭ প্রো ম্যাক্স ৫জি ও রেডমি নোট ১৭ প্রো ৫জি-তে রয়েছে কর্নিং গরিলা গ্লাস ভিকটাস ২, পরীক্ষিত ৩ মিটার উচ্চতা থেকে পড়ে যাওয়ার প্রতিরোধ ক্ষমতা এবং আইপি৬৬, আইপি৬৮, আইপি৬৯ ও আইপি৬৯কে ধুলা ও পানি প্রতিরোধ ব্যবস্থা। অন্যদিকে, রেডমি নোট ১৭-এ রয়েছে কর্নিং গরিলা গ্লাস ৭আই এবং আইপি৬৫ ধুলা ও পানি প্রতিরোধ ক্ষমতা, যা প্রতিদিনের ব্যবহারে ব্যবহারকারীদের আরও আত্মবিশ্বাসী করে তুলবে।

প্রতিদিনের গুরুত্বপূর্ণ মুহূর্তগুলো আরও প্রাণবন্তভাবে ধারণ করতে পুরো সিরিজেই রয়েছে ৫০ মেগাপিক্সেল ক্যামেরা ব্যবস্থা এবং কৃত্রিম বুদ্ধিমত্তা-নির্ভর ছবি তোলার প্রযুক্তি। ফলে ছবি তোলা থেকে শুরু করে ছবি ও ভিডিও তৈরি সব ক্ষেত্রেই ব্যবহারকারীরা পাবেন আরও উন্নত ও সৃজনশীল অভিজ্ঞতা।

আরও বেশি শক্তি, আরও শক্তিশালী কর্মক্ষমতা, আরও বেশি স্থায়িত্ব এবং আরও বুদ্ধিদীপ্ত প্রযুক্তি, সবকিছুর সমন্বয়ে রেডমি নোট ১৭ সিরিজ নিয়ে আসছে নতুন এক উত্তেজনা। বাংলাদেশে বহুল প্রতীক্ষিত এই সিরিজের আনুষ্ঠানিক উন্মোচনের সময় যতই ঘনিয়ে আসছে, স্মার্টফোনপ্রেমীদের আগ্রহ ও প্রত্যাশাও ততই বাড়ছে। রেডমি নোট ১৭ সিরিজের হাত ধরে রেডমি নোটের যাত্রায় শুরু হতে যাচ্ছে আরও একটি নতুন, শক্তিশালী ও আকর্ষণীয় অধ্যায়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]