• ঢাকা
  • ঢাকা, রবিবার, ৩০ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৭ মিনিট পূর্বে
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ৩০ আগস্ট, ২০২৬, ০৭:১২ বিকাল

কুমিল্লায় পুলিশের লুট হওয়া শটগানসহ ২টি অস্ত্র উদ্ধার, গ্রেফতার ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কুমিল্লায় পুলিশের লুট হওয়া একটি শটগানসহ দুইটি বন্দুক ও দুই রাউন্ড কার্তুজসহ মো. ইয়াকুব খান (৩২) নামে এক যুবককে গ্রেফতার করেছে ডিবি পুলিশ।

 রবিবার (৩০ আগস্ট) ভোরে জেলার মনোহরগঞ্জ উপজেলার নাথেরপেটুয়া স্টেশন বাজার এলাকায় অভিযান চালিয়ে স্ত্রসহ ওই যুবককে গ্রেফতার করে।

এ সময় অস্ত্র বহনে ব্যবহৃত একটি ডিসকভার মোটরসাইকেলও জব্দ করা হয়। এয়াকুব (৩২) নোয়াখালীর সেনবাগ উপজেলার জয়নগর গ্রামের তৈয়ব খানের ছেলে।

কুমিল্লা ডিবির এসআই পবিত্র সরকার জানান, গোপন সংবাদের ভিত্তিতে নাথেরপেটুয়া স্টেশন বাজারে একটি ডিসকভার মোটরসাইকেল থামিয়ে চালক এয়াকুবকে তল্লাশি করা হয়। পরে মোটরসাইকেলের বাম পাশে বাঁধা একটি বস্তায় একটি সচল শটগান, দুই রাউন্ড কার্তুজ ও একটি দেশীয় তৈরি একটি বন্দুক উদ্ধার করা হয়।

কুমিল্লা ডিবির ওসি মোহাম্মদ শামছুল আলম শাহ বলেন, উদ্ধার হওয়া দুটি অস্ত্র ৫ আগস্টের লুট হওয়া পুলিশের অস্ত্র হতে পারে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। বিকালে আইনানুগ প্রক্রিয়া শেষে গ্রেফতার এয়াকুবকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]