• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ৩৩ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০২:৫১ দুপুর

সামনে ৫ দিন সরকারি ছুটি, আছে দুঃসংবাদও

ফাইল ফটো

চলতি বছরের আট মাস শেষের পথে। আজ সোমবার (৩১ আগস্ট) চলতি মাসের শেষ দিন। আগামীকাল থেকে শুরু হচ্ছে সেপ্টেম্বর মাস। সে হিসেবে বছর শেষ হতে আর বাকি আছে চার মাস। সময়ের সঙ্গে সঙ্গে কমেছে বার্ষিক ছুটিও। তবে সামনে সরকারি চাকরিজীবীরা পেতে যাচ্ছেন আরো পাঁচ দিনের ছুটি।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের ২০২৬ সালের সরকারি ছুটির তালিকা অনুযায়ী, এ বছর সাধারণ ছুটি ১৪ দিন এবং নির্বাহী আদেশে ছুটি ১৪ দিন। সব মিলিয়ে সরকারি ছুটি ২৮ দিন। তবে এর মধ্যে ৯ দিন পড়েছে শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটির দিনে।

বর্তমানে সরকারি চাকরিজীবীদের হাতে আছে পাঁচ দিনের ছুটি রয়েছে। তবে এর মধ্যে দুদিন পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে।

সেপ্টেম্বর সাপ্তাহিক ছুটির দিনে জন্মাষ্টমী

সেপ্টেম্বর মাসের ৪ তারিখ জন্মাষ্টমী উপলক্ষে সরকারি ছুটি থাকবে। তবে দিনটি পড়েছে সাপ্তাহিক ছুটির দিনে অর্থাৎ শুক্রবারে। সাপ্তাহিক ছুটির দিন হওয়ায় চাকরিজীবীরা অতিরিক্ত কর্মদিবসের ছুটি পাবেন না।
 
অক্টোবরে ছুটি আছে ২ দিন

অক্টোবর মাসে দুর্গাপূজা উপলক্ষে দুই দিনের ছুটি আছে।

২০ অক্টোবর (মঙ্গলবার) নবমী এবং ২১ অক্টোবর (বুধবার) বিজয়া দশমী উপলক্ষে ছুটি থাকবে।

ডিসেম্বরে ছুটি ২ দিন

বছরের শেষ মাস ডিসেম্বরে দুদিনের সরকারি ছুটি আছে। ১৬ ডিসেম্বর (বুধবার) বিজয় দিবস এবং ২৫ ডিসেম্বর (শুক্রবার) যিশুখ্রিষ্টের জন্মদিন (বড়দিন) উপলক্ষে ছুটি থাকবে। তবে ২৫ ডিসেম্বর শুক্রবার হওয়ায় চাকরিজীবীরা এ থেকে আর অতিরিক্ত ছুটি পাবেন না।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]