• ঢাকা
  • ঢাকা, সোমবার, ৩১ আগস্ট, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
মোঃ আসাদুজ্জামান
বরগুনা প্রতিনিধি
প্রকাশিত : ৩১ আগস্ট, ২০২৬, ০৫:০৬ বিকাল

বরগুনায় নজরুল বর্ষ উপলক্ষে জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

‘নজরুল বর্ষ’ উপলক্ষে দেশব্যাপী শিক্ষার্থীদের অংশগ্রহণে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। এর অংশ হিসেবে বরগুনায় অনুষ্ঠিত হয়েছে নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা।

সোমবার (৩১ আগস্ট) সকাল ১০টায় বরগুনা জেলা শিল্পকলা একাডেমির সম্মুখে এ প্রতিযোগিতার উদ্বোধন করা হয়। উদ্বোধনী আয়োজনে জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শতাধিক শিক্ষার্থী অংশ নেয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীরা নজরুল সংগীত, আবৃত্তি ও রচনা বিষয়ে নিজেদের প্রতিভা তুলে ধরে। বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে আয়োজনটি প্রাণবন্ত হয়ে ওঠে। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বরগুনার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) অনিমেষ বিশ্বাস, বরগুনা জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও বীর মুক্তিযোদ্ধা জেড এম সালেহ ফারুক, জেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের কর্মকর্তা (ডিপিও) আবু জাফর মোহাম্মদ সালেহ, বরগুনা প্রেসক্লাবের সভাপতি হাফিজুর রহমানসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা, শিক্ষক, সাংস্কৃতিক ব্যক্তিত্ব ও নেতৃবৃন্দ।

আয়োজকরা জানান, জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও সাম্য-মানবতার দর্শন নতুন প্রজন্মের শিক্ষার্থীদের মধ্যে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যেই এ ধরনের প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে। দিনব্যাপী আয়োজনে বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা প্রতিযোগিতায় অংশগ্রহণের পর বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।

এ সময় অতিথিরা শিক্ষার্থীদের সাহিত্য ও সাংস্কৃতিক চর্চার পাশাপাশি নজরুলের জীবন, কর্ম ও দর্শন সম্পর্কে জানার আহ্বান জানান। আয়োজকদের প্রত্যাশা, এ ধরনের আয়োজনের মাধ্যমে শিক্ষার্থীদের সৃজনশীলতা বিকাশের পাশাপাশি জাতীয় কবি কাজী নজরুল ইসলামের অসাম্প্রদায়িক, মানবিক ও বিদ্রোহী চেতনা নতুন প্রজন্মের মাঝে আরও গভীরভাবে ছড়িয়ে পড়বে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]