• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৪১ দুপুর

বিএনপিকে কেউ ধ্বংস করতে পারবে না: হুইপ দুলু

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যতই সংকট বা ক্রাইসিস আসুক না কেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে (বিএনপি) কেউ ধ্বংস করতে পারবে না বলে মন্তব্য করেছেন জাতীয় সংসদের হুইপ ও নাটোর-২ আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট রুহুল কুদ্দুস তালুকদার দুলু।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সকাল  ১১টায় দিকে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে নাটোর জেলা বিএনপি আয়োজিত এক বর্ণাঢ্য শোভাযাত্রা ও সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। নাটোর শহরের আলাইপুর উপশহর মাঠ থেকে বের হওয়া পথসভাটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে পুনরায় উপশহরে এসে এক সমাবেশে মিলিত হয়।

সমাবেশে দুলু বলেন, জিয়াউর রহমানকে হত্যার মাধ্যমে আন্তর্জাতিক ও জাতীয় ষড়যোযন্ত্রকারীরা ভেবেছিল বিএনপিকে নিশ্চিহ্ন করে দেওয়া যাবে, কিন্তু বিএনপি আরও সংগঠিত হয়েছে। ১৯৮২ সালে এরশাদ ক্ষমতা গ্রহণের পর নেতাদের ভাগিয়ে নিলেও খালেদা জিয়া রাজপথে নেমে এসেছিলেন। ২০০৭ সালের ১/১১ সরকার খালেদা জিয়াকে কারারুদ্ধ করে ও তারেক রহমানকে দেশত্যাগে বাধ্য করে বিএনপিকে ধ্বংস করতে চেয়েছিল, কিন্তু শেষ পর্যন্ত ষড়যন্ত্রকারীরাই নিশ্চিহ্ন হয়ে গেছে।

জেলা বিএনপির আহ্বায়ক ও জেলা পরিষদের প্রশাসক রহিম নেওয়াজের সভাপতিত্বে সমাবেশে আরও বক্তব্য রাখেন দলের কেন্দ্রীয় ও স্থানীয় নেতৃবৃন্দ। এর মধ্যে উপস্থিত ছিলেন রুহুল কুদ্দুস তালুকদার দুলুর সহধর্মিনী সাবিনা ইয়াসমিন ছবি, জেলা বিএনপির সদস্য সচিব আসাদুজ্জামান আসাদ, যুগ্ম আহ্বায়ক সাইফুল ইসলাম আফতাব ও মোস্তাফিজুর রহমান শাহিনসহ যুবদল, ছাত্রদল ও অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা।

সমাবেশের পূর্বে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের প্রতিকৃতিতে পুষ্পমাল্য অর্পণ, কোরআন খতম ও বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]