• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩৪ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:১৭ বিকাল

আইইউবিএটি ও ইউনিকো হসপিটালসের চুক্তি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নার্সিং শিক্ষার্থীদের ক্লিনিক্যাল প্রশিক্ষণ, গ্র্যাজুয়েটদের পেশাগত ইন্টার্নশিপ এবং বিশ্ববিদ্যালয় কমিউনিটির জন্য বিশেষ স্বাস্থ্যসেবা সুবিধা নিশ্চিত করতে ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর কলেজ অব নার্সিং এবং ঢাকার ইউনিকো হসপিটালস পিএলসির মধ্যে তিনটি গুরুত্বপূর্ণ চুক্তি স্বাক্ষরিত হয়েছে। গত সোমবার (৩১ আগস্ট) এসব চুক্তি স্বাক্ষরিত হয়।

চুক্তিগুলোতে আইইউবিএটির পক্ষে স্বাক্ষর করেন- বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. আবদুর রব এবং ইউনিকো হসপিটালস পিএলসির পক্ষে স্বাক্ষর করেন- প্রতিষ্ঠানের প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) আদ্রা কুরিয়েন। এ সময় উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

প্রথম চুক্তিটি ক্লিনিক্যাল প্লেসমেন্ট সংক্রান্ত সমঝোতা স্মারক। এর আওতায় আইইউবিএটির চার বছর মেয়াদি ব্যাচেলর ইন নার্সিং প্রোগ্রামের শিক্ষার্থীরা ইউনিকো হসপিটালে তত্ত্বাবধানে ক্লিনিক্যাল রোটেশনে অংশ নেওয়ার সুযোগ পাবেন। শিক্ষার্থীরা মেডিসিন, সার্জারি, পেডিয়াট্রিকস, অবস্টেট্রিকস অ্যান্ড গাইনোকোলজি ও কমিউনিটি হেলথসহ বিভিন্ন ক্লিনিক্যাল বিভাগে বাস্তব অভিজ্ঞতা অর্জন করতে পারবেন। বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের প্রযোজ্য একাডেমিক ও পেশাগত মানদণ্ড অনুসরণ করে এসব কার্যক্রম পরিচালিত হবে। রোগীর সেবা, ওয়ার্ড ব্যবস্থাপনা, ক্লিনিক্যাল প্রক্রিয়া, যোগাযোগ দক্ষতা ও পেশাগত নৈতিকতার ক্ষেত্রে হাতে-কলমে অভিজ্ঞতা অর্জনের মধ্য দিয়ে শ্রেণিকক্ষে অর্জিত তাত্ত্বিক জ্ঞান বাস্তব স্বাস্থ্যসেবা পরিবেশে প্রয়োগের সুযোগ তৈরি হবে।

একই দিনে স্বাক্ষরিত দ্বিতীয় সমঝোতা স্মারকটি ইন্টার্নশিপ সংক্রান্ত। এর মাধ্যমে ব্যাচেলর ইন নার্সিং প্রোগ্রামের যোগ্য গ্র্যাজুয়েটরা ইউনিকো হসপিটালে ছয় মাস মেয়াদি কাঠামোবদ্ধ পেশাগত ও ক্লিনিক্যাল প্রশিক্ষণের সুযোগ পাবেন। এ সময় তাঁরা হাসপাতালের সংশ্লিষ্ট নার্সিং ও ক্লিনিক্যাল বিভাগে বাস্তব কর্মপরিবেশে কাজের অভিজ্ঞতা অর্জন করবেন। ইন্টার্নশিপ সফলভাবে সম্পন্নকারীদের ইউনিকো হসপিটালস পিএলসির পক্ষ থেকে অফিসিয়াল ইন্টার্নশিপ কমপ্লিশন সার্টিফিকেট প্রদান করা হবে। এতে নার্সিং গ্র্যাজুয়েটদের ক্লিনিক্যাল দক্ষতা বৃদ্ধি পাবে এবং ভবিষ্যৎ কর্মজীবনের জন্য তাঁরা আরও ভালোভাবে প্রস্তুত হবেন।

তৃতীয় চুক্তিটি একটি সেবা চুক্তি (সার্ভিস অ্যাগ্রিমেন্ট)। এর আওতায় আইইউবিএটির শিক্ষার্থী, অ্যালামনাই, শিক্ষক, কর্মকর্তা-কর্মচারী এবং তাঁদের যোগ্য নির্ভরশীলরা ইউনিকো হসপিটালের নির্বাচিত স্বাস্থ্যসেবা কর্পোরেট ডিসকাউন্টে গ্রহণ করতে পারবেন। এসব সেবার মধ্যে রয়েছে চিকিৎসকের পরামর্শ, বার্ষিক স্বাস্থ্য পরীক্ষা ও জরুরি চিকিৎসাসেবা। তবে সুবিধাগুলো চুক্তিতে নির্ধারিত শর্ত ও প্রযোজ্য নিয়ম অনুযায়ী কার্যকর হবে।

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে আইইউবিএটির উপাচার্য প্রফেসর ড. আবদুর রব স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানের সঙ্গে কার্যকর সহযোগিতার মাধ্যমে নার্সিং শিক্ষার্থীদের বাস্তবভিত্তিক শেখার সুযোগ আরও শক্তিশালী করার ওপর গুরুত্বারোপ করেন।

তিনি বলেন, ‘আইইউবিএটি কলেজ অব নার্সিং এবং ইউনিকো হসপিটালস পিএলসির এই অংশীদারিত্ব একাডেমিক শিক্ষাকে পেশাগত স্বাস্থ্যসেবা অনুশীলনের সঙ্গে আরও কার্যকরভাবে সংযুক্ত করার ক্ষেত্রে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ। দক্ষ, নৈতিক ও আত্মবিশ্বাসী নার্সিং পেশাজীবী তৈরিতে ক্লিনিক্যাল অভিজ্ঞতা ও কাঠামোবদ্ধ ইন্টার্নশিপ অত্যন্ত গুরুত্বপূর্ণ। একই সঙ্গে এই সহযোগিতার মাধ্যমে আইইউবিএটির বৃহত্তর কমিউনিটির জন্য স্বাস্থ্যসেবা সুবিধা সম্প্রসারিত হওয়ায় আমরা আনন্দিত।’

ইউনিকো হসপিটালস পিএলসির প্রধান নির্বাহী কর্মকর্তা আদ্রা কুরিয়েন এই অংশীদারিত্ব নিয়ে আশাবাদ ব্যক্ত করে বলেন, এ ধরনের সহযোগিতা ভবিষ্যৎ স্বাস্থ্যসেবা পেশাজীবীদের দক্ষতা ও পেশাগত প্রস্তুতি উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]