• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর, ২০২৬
  • শেষ আপডেট ১৪ সেকেন্ড পূর্বে
আবু বক্কর মিলটন
বাউফল (পটুয়াখালি) প্রতিনিধি
প্রকাশিত : ১৬ অক্টোবর, ২০২৬, ০৭:৪১ বিকাল

বাউফলের দুই ইউনিয়নে জামায়াতের চেয়ারম্যান প্রার্থী ঘোষণা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে ঘিরে পটুয়াখালীর বাউফলে শুরু হয়েছে রাজনৈতিক তৎপরতা। এরই মধ্যে উপজেলার বগা ও নওমালা ইউনিয়নে চেয়ারম্যান পদে দলীয় প্রার্থীদের নাম ঘোষণা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

শুক্রবার (১৬ অক্টোবর) উপজেলার বগা ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের বামনিকাঠি গ্রামে আয়োজিত এক জনসভায় পটুয়াখালী-২ (বাউফল) আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ আনুষ্ঠানিকভাবে দুই প্রার্থীর নাম ঘোষণা করেন।

ঘোষণা অনুযায়ী, বগা ইউনিয়নে চেয়ারম্যান পদে লড়বেন মাওলানা মাওলানা মুজাহিদুল ইসলাম এবং নওমালা ইউনিয়নে মো. শহিদ মৃধা।

জানা গেছে, বগা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী মাওলানা মুজাহিদুল ইসলাম বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের পটুয়াখালী জেলা শাখার সাবেক অফিস সম্পাদক ও বাউফল উপজেলা শাখার সাবেক সভাপতি ছিলেন। অন্যদিকে, নওমালা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী শহিদ মৃধা স্থানীয়ভাবে একজন ব্যবসায়ী ও সমাজসেবক হিসেবে পরিচিত।

আসন্ন নির্বাচনকে সামনে রেখে দুই ইউনিয়নে আগেভাগেই প্রার্থী ঘোষণা করায় দলীয় নেতাকর্মীদের মধ্যে নির্বাচনী প্রস্তুতি জোরদার হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]