• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০১ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
হাবিবুর রহমান
কুমিল্লা প্রতিনিধি
প্রকাশিত : ০১ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৩ রাত

ফ্যাসিস্ট সরকার ব্যাংকগুলোকে খালি করে দিয়ে গেছে : গণপূর্তমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

গৃহায়ন ও গণপূর্তমন্ত্রী জাকারিয়া তাহের সুমন বলেছেন, দেশে বিদ্যুৎ এবং গ্যাসের একটু সমস্যা আছে। বিশ্বের কয়েকটি দেশে যুদ্ধ চলছে। বিশ্বের পরাশক্তিগুলো নিজেদের খেলায় ব্যস্ত। যে গ্যাসের জন্য আমরা প্রতি বছর ভর্তুকি দিই, গত ৭ মাসের ভর্তুকি একমাসে দিতে হয়েছে। গত ফ্যাসিস্ট সরকার ব্যাংকগুলোকে খালি করে দিয়ে গেছে।

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুমিল্লা জেলা শিল্পকলা অ্যাকাডেমির হলরুমে কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপি আয়োজিত বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষ্যে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, আমাদের প্রধানমন্ত্রী ১৭-১৮ ঘণ্টা কাজ করে যাচ্ছেন। বেশিরভাগ মন্ত্রী-এমপিরাই চেষ্টা করে যাচ্ছেন। কিন্তু স্রোতের বিরুদ্ধে আমরা সাঁতার কাটছি। ইনশাল্লাহ এই সংকট আমরা কাটিয়ে উঠব।

তিনি বলেন, গত ১৬-১৭ বছর আমরা কথা বলতে পারি নাই। প্রতিষ্ঠাবার্ষিকী ঠিকমতো উদযাপন করতে পারিনি। পুলিশের হামলা, ছাত্রলীগের হামলা। দেশে গণতন্ত্র বলে কিছু ছিল না। আজকে অনেক মানুষের রক্তের বিনিময়ে, ত্যাগের বিনিময়ে আবার আমরা কথা বলতে পারছি। গণতন্ত্রে বসবাস করতে পারছি। যতবার দেশ সমস্যায় পড়েছে, গণতন্ত্রহীনতায় পড়েছে, ততবার জিয়া পরিবার এগিয়ে এসে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করেছে।

মন্ত্রী আরও বলেন, একাত্তরের ২৬ মার্চ যদি শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতার ঘোষণা না দিতেন, তাহলে জাতি বিভ্রান্ত ছিল। একাত্তরে একজন মানুষের ডাকে সারাদেশের মানুষ সংগঠিত হয়ে যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছিল। আবার যখন দেশে বহুদলীয় গণতন্ত্রের প্রয়োজন ছিল তখন সেই জিয়াউর রহমানই বহুদলীয় গণতন্ত্র প্রতিষ্ঠা করেন। পঁচাত্তরের পরে ছিয়াত্তরে মহাসংকটে পড়েছিল দেশ, সেই সংকট থেকে দেশকে উদ্ধার করেছিলেন রাষ্ট্রপতি জিয়াউর রহমান।

তিনি আরও বলেন, আমরা এমন একটি দল করি, যাকে নিয়ে গর্ব করা যায়। বাংলাদেশে খুব কম দলই আছে যাদের নিয়ে গর্ব করা যায়। একমাত্র বিএনপির নেতারা সবসময় দেশের মানুষকে আগে রেখেছে, দেশের স্বার্থকে আগে রেখেছে।

একাত্তর বলেন, পঁচাত্তর বলেন, নব্বই বলেন আর চব্বিশ বলেন সবকিছুতেই। কুমিল্লা দক্ষিণ জেলা বিএনপির সাধারণ সম্পাদক আশিকুর রহমান মাহমুদ ওয়াসিমের সভাপতিত্বে এসময় বিএনপির কুমিল্লা বিভাগীয় সহ-সাংগঠনিক সম্পাদক মোস্তাক মিয়া, দক্ষিণ জেলা বিএনপির সিনিয়র সহ-সভাপতি আমিরুজ্জামান আমির, কুমিল্লা মহানগর বিএনপির সভাপতি উদবাতুল বারী আবুসহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]