• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০১:০৭ দুপুর

অনারের সেরা ৫ ফোন: রোবট ক্যামেরা থেকে ৭,১০০ এমএএইচ ব্যাটারি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

স্মার্টফোনে নতুন প্রযুক্তি ও নকশার বৈচিত্র্য আনার দিক থেকে ২০২৬ সালে বেশ আলোচনায় রয়েছে চীনা প্রযুক্তি ব্র্যান্ড অনার। শক্তিশালী ফ্ল্যাগশিপ, পাতলা ফোল্ডেবল ফোন, বড় ব্যাটারির মিড-রেঞ্জ ডিভাইসের পাশাপাশি স্বয়ংক্রিয়ভাবে বের হয়ে আসা জিম্বল ক্যামেরার 'রোবট ফোন' নিয়েও আগ্রহ তৈরি হয়েছে প্রযুক্তিপ্রেমীদের মধ্যে।

রাজেশ রেগমির আগস্ট ২০২৬-এর তালিকা ও তথ্যের ভিত্তিতে অনারের উল্লেখযোগ্য পাঁচটি স্মার্টফোনের মধ্যে রয়েছে- Honor Magic 8 Pro, Honor Magic V6, Honor 600 Pro, Honor X80i এবং Honor Robot Phone।

Honor Magic 8 Pro

অনারের ফ্ল্যাগশিপ ফোনগুলোর মধ্যে Magic 8 Pro-কে সামগ্রিকভাবে এগিয়ে রাখা হয়েছে। এতে রয়েছে কোয়ালকমের Snapdragon 8 Elite Gen 5 চিপসেট। ফোনটির অন্যতম আকর্ষণ ২০০ মেগাপিক্সেলের টেলিফটো ক্যামেরা, যা সর্বোচ্চ ১০০x জুম সুবিধা দিতে পারে। এছাড়া এতে রয়েছে সর্বোচ্চ ৬,০০০ নিটস ব্রাইটনেসের ডিসপ্লে এবং ৭,১০০ এমএএইচ ব্যাটারি। ইউরোপের বাজারে ফোনটির সম্ভাব্য দাম ১,১৯৯ থেকে ১,২৯৯ ইউরোর মধ্যে হতে পারে।

Honor Magic V6

ফোল্ডেবল ফোনের বাজারে অনারের অন্যতম আলোচিত মডেল Magic V6। এটিতেও Snapdragon 8 Elite Gen 5 চিপসেট ব্যবহারের কথা বলা হয়েছে। ডিভাইসটির বিশেষত্বের মধ্যে রয়েছে IP68 ও IP69 রেটিং এবং ডিসপ্লেতে বিশেষ সুরক্ষা প্রযুক্তি। ফোল্ডিংয়ের কারণে পর্দায় ক্রিজ বা ভাঁজের দাগ কমানোর পাশাপাশি স্থায়িত্ব বাড়াতেও কাজ করেছে প্রতিষ্ঠানটি। ফোনটিতে ৭,১৫০ এমএএইচ ব্যাটারি থাকার তথ্যও রয়েছে। এর সম্ভাব্য যুক্তরাজ্য মূল্য প্রায় ১,৯৯৯.৯৯ পাউন্ড।

Honor 600 Pro

মিড-রেঞ্জ ও প্রিমিয়াম ফিচারের সমন্বয় করতে চাওয়া ব্যবহারকারীদের জন্য Honor 600 Pro-কে তালিকায় রাখা হয়েছে। এতে রয়েছে Snapdragon 8 Elite চিপসেট। ফটোগ্রাফির জন্য ফোনটিতে ২০০ মেগাপিক্সেলের প্রধান ক্যামেরা এবং ৫০ মেগাপিক্সেলের টেলিফটো লেন্স থাকার কথা বলা হয়েছে। টেলিফটো ক্যামেরায় সর্বোচ্চ ১২০x জুম সুবিধা পাওয়া যেতে পারে। ফোনটির আরেকটি বড় আকর্ষণ ৭,০০০ এমএএইচ ব্যাটারি। সম্ভাব্য দাম প্রায় ৯২৯ মার্কিন ডলার।

Honor X80i

কম বাজেটের ক্রেতাদের জন্য Honor X80i-কে গুরুত্বপূর্ণ বিকল্প হিসেবে বিবেচনা করা হয়েছে। এতে MediaTek Dimensity 6500 Elite চিপসেট এবং ১.৫কে OLED ডিসপ্লে রয়েছে। ডিসপ্লেটির সর্বোচ্চ উজ্জ্বলতা ৬,৫০০ নিটস পর্যন্ত হতে পারে। পাশাপাশি ডিভাইসটিতে SGS-এর ফাইভ-স্টার ড্রপ প্রোটেকশনের কথাও উল্লেখ করা হয়েছে। চীনের বাজারে ফোনটির সম্ভাব্য মূল্য প্রায় ১,৯৯৯ ইউয়ান বা ৩০০ ডলারের কাছাকাছি।

Honor Robot Phone

অনারের সবচেয়ে ব্যতিক্রমী ডিভাইস হিসেবে আলোচনায় রয়েছে Robot Phone। প্রচলিত স্মার্টফোন ক্যামেরার বাইরে গিয়ে এতে বডির ভেতর থেকে বের হয়ে আসা ৩৬০ ডিগ্রি জিম্বল ক্যামেরা ব্যবহার করা হয়েছে। তথ্য অনুযায়ী, ক্যামেরাটি মাত্র ০.৮ সেকেন্ডে সক্রিয় হতে পারে এবং চারদিকে ঘুরে সাবজেক্ট অনুসরণ করার সক্ষমতা রয়েছে। এতে ৪-ডিগ্রি টাইটেনিয়াম অ্যালয় জিম্বল এবং ARRI-এর কালার সায়েন্স ব্যবহারের কথাও বলা হয়েছে। ডিভাইসটির সম্ভাব্য মূল্য প্রায় ৯,৯৯৯ ইউয়ান বা ১,৪৮০ মার্কিন ডলার।

ফ্ল্যাগশিপ ক্যামেরা, দীর্ঘ ব্যাটারি ব্যাকআপ, ফোল্ডেবল প্রযুক্তি এবং স্বয়ংক্রিয় জিম্বল ক্যামেরা- একই ব্র্যান্ডের পণ্য তালিকায় এমন বৈচিত্র্য অনারের স্মার্টফোন ব্যবসার নতুন কৌশলের ইঙ্গিত দিচ্ছে। বিশেষ করে Robot Phone-এর মতো ডিভাইস স্মার্টফোনকে শুধু যোগাযোগ ও বিনোদনের যন্ত্রের বাইরে কনটেন্ট তৈরির আরও শক্তিশালী টুল হিসেবে প্রতিষ্ঠার চেষ্টা করছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]