• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ মিনিট পূর্বে
প্রচ্ছদ / জাতীয় / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০২ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৯ রাত

বাংলাদেশে বিদ্যুৎ সরবরাহ কমার কারণ জানাল আদানি পাওয়ার

ফাইল ফটো

ভারতের রেলপথে যানজট ও পণ্য পরিবহনে বিধিনিষেধের কারণে কয়লা পরিবহন ব্যাহত হওয়ায় বাংলাদেশে আদানি পাওয়ারের গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কমেছে। ভারতীয় প্রতিষ্ঠানটি জানিয়েছে, কয়লাবাহী রেক চলাচলে বিঘ্ন ঘটায় কেন্দ্রটিতে স্বাভাবিকের তুলনায় কম কয়লা পৌঁছাচ্ছে। ফলে সাময়িকভাবে বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহে সমন্বয় করতে হয়েছে।

বুধবার (২ সেপ্টেম্বর) বাংলাদেশে একটি জনসংযোগ প্রতিষ্ঠানের মাধ্যমে দেওয়া বিবৃতিতে এ তথ্য জানিয়েছে আদানি পাওয়ার। সাম্প্রতিক সপ্তাহগুলোতে গোড্ডা বিদ্যুৎকেন্দ্র থেকে বিদ্যুৎ সরবরাহ কমে যাওয়ার বিষয়ে এটিই প্রতিষ্ঠানটির পক্ষ থেকে দেওয়া প্রথম আনুষ্ঠানিক ব্যাখ্যা।

পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশের (পিজিসিবি) তথ্য অনুযায়ী, আগস্টের মাঝামাঝি সময় থেকে বেশিরভাগ দিন গোড্ডা কেন্দ্র থেকে ৮০০ থেকে ১ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সরবরাহ করা হয়েছে। অথচ কেন্দ্রটির মোট উৎপাদন সক্ষমতা ১ হাজার ৬০০ মেগাওয়াট।

আদানি পাওয়ার জানিয়েছে, সন্ধ্যার সর্বোচ্চ চাহিদার সময়ে পর্যাপ্ত বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে দিনের অফ-পিক সময়ে উৎপাদন ও সরবরাহ কিছুটা কমিয়ে রাখা হয়েছে। এ বিষয়ে বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডকে (বিপিডিবি) নিয়মিত অবহিত করা হচ্ছে।

প্রতিষ্ঠানটি আরও জানিয়েছে, স্বাভাবিক মাত্রায় কয়লাবাহী রেকের প্রাপ্যতা দ্রুত নিশ্চিত করতে ভারতীয় রেলের সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করা হচ্ছে। পরিস্থিতি দ্রুত স্বাভাবিক হবে বলে আশা করছে তারা।

বিদ্যুৎ সরবরাহে প্রভাব যতটা সম্ভব কমিয়ে আনতে এবং গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ সর্বোচ্চ পর্যায়ে রাখতে বিভিন্ন পদক্ষেপ নেওয়া হচ্ছে বলেও বিবৃতিতে জানানো হয়েছে।

আদানি পাওয়ারের বিবৃতিতে আরও বলা হয়, অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে ভারতের পূর্ব ও মধ্যাঞ্চলের কয়েকটি তাপবিদ্যুৎকেন্দ্রে কয়লার মজুত কমে গেছে। এর প্রভাব পড়েছে পুরো অঞ্চলের কয়লা সরবরাহ ব্যবস্থায়। ফলে বিভিন্ন বিদ্যুৎকেন্দ্রে কয়লা সরবরাহ ব্যাহত হচ্ছে।

গোড্ডা বিদ্যুৎকেন্দ্রে ৮০০ মেগাওয়াট করে দুটি ইউনিট রয়েছে। বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের সঙ্গে দীর্ঘমেয়াদি চুক্তির আওতায় কেন্দ্রটি উৎপাদিত বিদ্যুৎ শুধু বাংলাদেশেই সরবরাহ করে।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ info@bd24live.com
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ office.bd24live@gmail.com