• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
শাহাদুল ইসলাম সাজু
জয়পুরহাট প্রতিনিধি
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ১২:০৪ দুপুর

বধির বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে সড়ক দুর্ঘটনার কবলে প্রতিমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার শিবগঞ্জে রাস্তা পার হওয়ার সময় এক বধির বৃদ্ধা নারীকে বাঁচাতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়েছে জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারীকে বহনকারী সরকারি গাড়ি। এ ঘটনায় প্রতিমন্ত্রী সামান্য আহত হয়েছেন। দুর্ঘটনায় ওই বৃদ্ধা নারীও আহত হয়েছেন।

শুক্রবার (৪ সেপ্টেম্বর) সকাল ৯টার দিকে মোকামতলা-জয়পুরহাট সড়কের শিবগঞ্জ উপজেলার কিচক ইউনিয়নের গোপীনাথপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

জানা গেছে, জনপ্রশাসন ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আব্দুল বারী ঢাকা থেকে তার নিজ সংসদীয় নির্বাচনী এলাকা জয়পুরহাট-২ আসনে সরকারি সফরে যাচ্ছিলেন। এ সময় গোপীনাথপুর এলাকায় পৌঁছালে হঠাৎ করে ফিরোজা নামে এক বধির বৃদ্ধা নারী প্রতিমন্ত্রীর গাড়ির সামনে চলে আসেন।

বৃদ্ধাকে বাঁচাতে গিয়ে গাড়িটির চালক নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেন। এতে গাড়িটি দুর্ঘটনার কবলে পড়ে। দুর্ঘটনার সময় গাড়িতে প্রতিমন্ত্রী আব্দুল বারীর সঙ্গে তার সহধর্মিণীও ছিলেন।

দুর্ঘটনার পর স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে ছুটে আসেন। পরে প্রতিমন্ত্রী আব্দুল বারীকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়। তার আঘাত গুরুতর নয় বলে জানা গেছে। চিকিৎসা নেওয়ার পর তিনি নিজ বাড়িতে ফিরে যান।

এদিকে দুর্ঘটনায় বধির বৃদ্ধা ফিরোজাও আহত হয়েছেন। পরে স্থানীয়দের সহযোগিতায় তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য টিএমএসএস হাসপাতালে পাঠানো হয়। তার শারীরিক অবস্থা সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত জানা যায়নি।

প্রতিমন্ত্রীর গাড়িতে থাকা অন্যদের বিষয়ে তাৎক্ষণিকভাবে কোনো গুরুতর আহত হওয়ার খবর পাওয়া যায়নি।

দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করেছেন প্রতিমন্ত্রী আব্দুল বারীর বড় ছেলে তৌফিক হাসান এবং শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) শাহিনুজ্জামান।

প্রাথমিকভাবে জানা গেছে, রাস্তা পার হওয়ার সময় বৃদ্ধা নারী গাড়িটির সামনে চলে আসায় তাকে রক্ষা করতে গিয়েই দুর্ঘটনাটি ঘটে। তবে দুর্ঘটনার প্রকৃত কারণ ও গাড়িটির ক্ষয়ক্ষতির বিষয়ে বিস্তারিত তথ্য এখনো জানা যায়নি।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]