• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ০৪ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১০ মিনিট পূর্বে
অদ্বৈত কুমার আকাশ
নন্দীগ্রাম (বগুড়া) প্রতিনিধি
প্রকাশিত : ০৪ সেপ্টেম্বর, ২০২৬, ০২:৫৭ দুপুর

সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে থাকার বার্তা এমপি মোশারফ হোসেনের

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

বগুড়ার নন্দীগ্রামে শ্রীকৃষ্ণের ৫২৫২ তম জন্মতিথি উপলক্ষে বগুড়া- ৪ (কাহালু-নন্দীগ্রাম) আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আলহাজ্ব মোশারফ হোসেন আলোচনা সভায় অনলাইনে প্রধান অতিথির বক্তব্যে বলেন, বিএনপি সকল ধর্ম-বর্ণের মানুষের পাশে অতীতে ছিলো, এখনো আছে, ভবিষ্যতেও থাকবে। আমরা সবাই মিলেমিশে এই দেশ গড়ার লক্ষ্যে কাজ করবো।

শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উপলক্ষে শুক্রবার সকালে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখা ও বাংলাদেশ ব্রাহ্মণ সংসদ নন্দীগ্রাম উপজেলা শাখার আয়োজনে নন্দীগ্রাম কেন্দ্রীয় মন্দির হতে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রাটি পৌর এলাকার বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে কেন্দ্রীয় মন্দিরে গিয়ে শেষ হয়।

পরে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার আহ্বায়ক উত্তম কুমারের সভাপতিত্বে ও যুগ্ম আহ্বায়ক পবিত্র কুমার মহন্তের সঞ্চালনায় একটি আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা সভায় প্রধান অতিথি সংসদ সদস্য আলহাজ্ব মোশাররফ হোসেন সশরীরে উপস্থিত না হতে পেরে দুঃখ প্রকাশ করে অনলাইন মাধ্যমে ভক্তদের উদ্দেশ্যে বক্তব্য দেন।

এ আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন, পৌর বিএনপির সাধারণ সম্পাদক কে এম শফিউল আলম সুমন, পৌর কৃষকদলের সভাপতি সুশান্ত কুমার সরকার শান্ত, ব্রাহ্মণ সংসদ নন্দীগ্রাম উপজেলা শাখার সভাপতি বাবুল ভট্টাচার্য, সাধারণ সম্পাদক পার্থ প্রীতম চক্রবর্তী, পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সাবেক সভাপতি প্রদীপ কুমার সরকার, সাধারণ সম্পাদক সুকুমার কুমার সরকার।

এতে আরও বক্তব্য রাখেন, বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ নন্দীগ্রাম উপজেলা শাখার সদস্য শচীন্দ্রনাথ সরকার, ভারত চন্দ্র প্রাং, তাপস কুমার মহন্ত, রনজিৎ কুমার, ভজন মহন্ত, নিরাতোষ চন্দ্র, সচীন কুমার রায় ও কার্ত্তিক চন্দ্র সরকার প্রমুখ।

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]