সুনামগঞ্জ ১ আসনের সংসদ সদস্য কামরুজ্জামান কামরুল বলেন,হিন্দু বৌদ্ধ খ্রিষ্টান মুসলিম ধর্ম বর্ন নিবিশেষে আমরা সবাই মানুষ আমরা বাংলাদেশি,আমাদের মধ্যে কোনো বৈষম্য নেই। আমি আপনাদের নিশ্চিয়তা দিচ্ছি আমাদের সনাতন ধর্মের মানুষ সুরক্ষিত থাকবে,নিশ্চিন্তে থাকবে অন্যায় ভাবে নির্যাতন করতে পারবে না আমি প্রতিশ্রুতি দিচ্ছি।
তিনি আরও বলেন,মানবিক প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের সরকার দলীয় এমপিদের নিয়ে যখন বসে তখন বলেছেন কোনো মানুষ যেন বৈষম্যের শিকার না হয়। শুক্রবার বিকেলে সুনামগঞ্জের তাহিরপুরে সনাতন হিন্দু সম্প্রদায়ের ভগবান শ্রীকৃষ্ণের ৫২৫৩ তম শুভ আবির্ভার তিথি বর্ণাঢ্য শোভাযাত্রা পরবর্তী সভায় প্রধান অতিথি বক্তব্য কথা গুলো বলেন। এর পূর্বে বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখা আয়োজনে বর্ণাঢ্য শোভাযাত্রা উদ্বোধন করেন তিনি। এসময় উপজেলার সদর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও বিএনপি যুগ্ম আহবায়ক জুনাব আলী,খসরুল আলম,হিন্দু সম্প্রদায়ের নেতৃবৃন্দ, বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট তাহিরপুর উপজেলা শাখা নেতৃবৃন্দ সহ উপস্থিত ছিলেন।
সাজু/নিএ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর