• ঢাকা
  • ঢাকা, শনিবার, ০৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
প্রচ্ছদ / রাজনীতি / বিস্তারিত
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৫২ দুপুর

বিদ্যুৎ পরিস্থিতি সামাল দিতে না পেরে মন্ত্রী আইসিইউতে: আসিফ মাহমুদ

ছবি: সংগৃহীত

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া বলেছেন, বিদ্যুৎ ও গ্যাস জনগণ বিনামূল্যে পায় না; নিজেদের অর্থেই এসব সেবা নিতে হয়। অথচ একদিকে বিদ্যুৎ সংকট চলছে, অন্যদিকে বিদ্যুতের বিলও কয়েক গুণ বেড়েছে। এই বাড়তি অর্থ কোথায় যাচ্ছে, তার কোনো হিসাব জনগণ এখনো পায়নি। বিদ্যুৎ মন্ত্রী বিদ্যুতের পরিস্থিতির সামাল দিতে না পেরে আইসিইউতে চলে গেছেন মাশাআল্লাহ।

শনিবার (৫ মার্চ) দুপুরে কুমিল্লার পদুয়ার বাজারে ১১ দলীয় জোটের লংমার্চের পথসভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

সাবেক এই উপদেষ্টা বলেন, বাংলাদেশ বর্তমানে কঠিন সংকটের মধ্য দিয়ে যাচ্ছে। যারা নির্বাচনের পর সবকিছু ঠিক হয়ে যাবে বলে জনগণকে আশ্বস্ত করেছিলেন, ক্ষমতায় আসার ছয় মাস পরও তারা সেই প্রতিশ্রুতি বাস্তবায়ন করতে পারেননি। তার অভিযোগ, সংস্কারের পরিবর্তে মানুষ এখন তিনবেলা খাবার, বিদ্যুৎ, গ্যাস ও কর্মসংস্থান—সবকিছু নিয়েই সংকটে রয়েছে।

আসিফ মাহমুদ বলেন, বাসাবাড়িতে বিদ্যুৎ থাকছে না, অনেক গ্রাহক অস্বাভাবিক বিদ্যুৎ বিল পাচ্ছেন। গ্যাসের চুলায় আগুন নেই, দরিদ্র মানুষের কাজ নেই এবং লাখ লাখ মানুষ কর্মসংস্থান হারাচ্ছেন। নির্বাচনের আগে দেওয়া প্রতিশ্রুতি এবং গণভোটের রায়ও সরকার বাস্তবায়ন করেনি বলে অভিযোগ করেন তিনি।

জনসমাবেশের উদ্দেশে তিনি বলেন, ‘নির্বাচনে কারচুপির মাধ্যমে তারা ক্ষমতায় এসেছে’—এমন অভিযোগ থাকলেও ১১ দলীয় জোট জনগণের সমর্থন পেয়েছে বলে তারা মনে করেন। জনগণের অধিকার আদায়ে ভবিষ্যতেও জোটটি কাজ করবে বলে জানান তিনি।

তিনি বলেন, হামলা-মামলা ও হুমকির ভয় না করে ১১ দলীয় জোট জনগণের প্রতিবাদের ভাষা হিসেবে কাজ করবে।

কুমিল্লার আন্দোলনের প্রসঙ্গ টেনে আসিফ মাহমুদ বলেন, ২০২৪ সালের ১১ জুলাই কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা প্রথম প্রতিরোধ গড়ে তুলেছিলেন এবং বিশ্বরোড অবরোধ করেছিলেন। তার দাবি, এ কারণে তৎকালীন প্রধানমন্ত্রী শেখ হাসিনা কুমিল্লার মানুষের প্রতি বিরূপ ছিলেন এবং তাদের বঞ্চিত করতেন। পরে কুমিল্লার মানুষই তাকে ‘ভারতে পাঠিয়ে দিয়ে’ এর জবাব দিয়েছে বলে মন্তব্য করেন তিনি।

কুমিল্লা মহানগর জামায়াতে ইসলামীর আমির কাজী দ্বীন মোহাম্মদের সভাপতিত্বে অনুষ্ঠিত পথসভায় প্রধান অতিথি ছিলেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিরোধীদলীয় উপনেতা ও জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মো. তাহের, বিরোধীদলীয় চিফ হুইপ ও জাতীয় নাগরিক পার্টির আহ্বায়ক নাহিদ ইসলাম, এলডিপির প্রেসিডেন্ট কর্নেল (অব.) অলি আহমেদ, খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হকসহ ১১ দলীয় জোটের অন্যান্য নেতারা।

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]