জাতীয় সংসদে ‘কোরআন-সুন্নাহবিরোধী’ হিসেবে দাবি করা সম্পত্তি হস্তান্তর সংশোধন বিলের প্রতিবাদে আজ রাজধানীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
সোমবার (৭ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৪টায় জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের উত্তর গেটে ঢাকা মহানগর জামায়াতের উদ্যোগে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে।
সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জামায়াতের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন দলের সহকারী সেক্রেটারি জেনারেল ও সংসদ সদস্য মাওলানা রফিকুল ইসলাম খান।
ঢাকা মহানগর দক্ষিণ জামায়াতের আমির ও সংসদ সদস্য মো. নূরুল ইসলাম বুলবুলের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে দলের বিভিন্ন পর্যায়ের নেতারা বক্তব্য দেবেন।
এদিকে, একই ইস্যুতে রোববার সন্ধ্যায় জাতীয় সংসদ থেকে ওয়াকআউট করেন বিরোধী দলীয় সংসদ সদস্যরা।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর