যশোরের অভয়নগরের রানাগাতী এলাকা থেকে গলাকাটা অবস্থায় পুলিশ এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে।
স্থানীয়রা জানান, নিহত ব্যক্তি রানাগাতী গ্রামের হাকিম মল্লিকের ছেলে বাহারুল মল্লিক। তবে কী কারনে সে নিহত হয়েছে তা জানা যায়নি।
সোমবার (৭ সেপ্টেম্বর) সকালে স্থানীয়রা লাশটি পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশটি উদ্ধার করে।
পুলিশ জানান, ঘটনাটি তদন্ত করে দেখা হচ্ছে। তদন্ত শেষে মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে বলে জানিয়েছে পুলিশ।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর