• ঢাকা
  • ঢাকা, সোমবার, ০৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২ সেকেন্ড পূর্বে
মাসুদ রেজা শিশির
রাজবাড়ী প্রতিনিধি
প্রকাশিত : ০৭ সেপ্টেম্বর, ২০২৬, ০৭:৫৮ বিকাল

ঘুষ কাণ্ডে কালুখালী উপজেলা ইউএনও অফিসের প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে বদলি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

রাজবাড়ীর কালুখালী উপজেলা নির্বাহী অফিসারের (ইউএনও) কার্যালয়ে বসেই সেবাগ্রহীতার কাছ থেকে অনৈতিক সুবিধা (ঘুষ) গ্রহণের অভিযোগ ওঠা প্রশাসনিক কর্মকর্তা আফরোজা চৌধুরীকে ফরিদপুরের চরভদ্রাসন উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে বদলি করা হয়েছে।

গত ৪ আগস্ট স্থানীয়সহ বিভিন্ন গণমাধ্যমে কালুখালী ইউএনও অফিসে বসে আফরোজা চৌধুরীর ঘুষ নেওয়ার একটি ভিডিও ভাইরাল হওয়ার খবর প্রকাশিত হয়। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওটিতে দেখা যায়, নিজের অফিস কক্ষে টেবিলে বসেই তিনি এক ব্যক্তির কাছ থেকে অনৈতিকভাবে টাকা গ্রহণ করে ব্যাগে রাখছেন। বিষয়টি ছড়িয়ে পড়লে সাধারণ সেবাপ্রার্থীদের মাঝে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়।

সংবাদ প্রকাশের পরপরই জেলা প্রশাসন থেকে উক্ত কর্মকর্তাকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দেওয়া হয়। পরবর্তীতে জেলা প্রশাসক এ বিষয়ে তদন্ত সাপেক্ষে প্রয়োজনীয় শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের সুপারিশসহ প্রতিবেদন ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ে পাঠান।

জেলা প্রশাসকের পাঠানো প্রতিবেদনের ভিত্তিতেই এ শাস্তিমূলক বদলির আদেশ জারি করে বিভাগীয় কমিশনারের কার্যালয়।

সোমবার (৭ সেপ্টেম্বর ) ঢাকা বিভাগীয় কমিশনারের কার্যালয়ের মাঠ প্রশাসন শাখা থেকে জারি করা অফিস আদেশে এ সিদ্ধান্ত জানানো হয়।

কার্যালয়ের জ্যেষ্ঠ সহকারী কমিশনার (মাঠ প্রশাসন) মোঃ শাওকত মেহেদী সেতু স্বাক্ষরিত প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়, জনস্বার্থে জারীকৃত এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

আদেশে আরও জানানো হয়, অভিযুক্ত কর্মকর্তা আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখের মধ্যে বর্তমান কর্মস্থল (কালুখালী) হতে অবমুক্ত হয়ে বদলিকৃত কর্মস্থলে (চরভদ্রাসন) যোগদান করবেন। অন্যথায় আগামী ১০ সেপ্টেম্বর ২০২৬ তারিখ অপরাহ্ণে তিনি বর্তমান কর্মস্থল হতে তাৎক্ষণিক অবমুক্ত বলে গণ্য হবেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]