বিভিন্ন অপশক্তি ও চক্রান্তকারীরা বারবার দেশের ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার চেষ্টা করেছে বলে মন্তব্য করেছেন বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব ও প্রধানমন্ত্রীর উপদেষ্টা রুহুল কবির রিজভী।
মঙ্গলবার (৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর জিয়া উদ্যানে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার সমাধিতে হিন্দু, বৌদ্ধ ও খ্রিস্টান কল্যাণ ট্রাস্টের সদস্যদের নিয়ে পুষ্পস্তবক অর্পণ ও শ্রদ্ধা নিবেদন শেষে তিনি এসব কথা বলেন।
রিজভী বলেন, দেশের মানুষের মধ্যে ধর্মীয় সম্প্রীতির যে অটুট বন্ধন রয়েছে, তা যুগ যুগ ধরে টিকে থাকবে। পারস্পরিক সৌহার্দ্যের কারণে দেশের বিভিন্ন ধর্মের মানুষ একে অপরের পূজা-পার্বণ ও ধর্মীয় আয়োজনে অংশ নেন।
তিনি বলেন, ধর্মীয় বিষয়গুলো দেখভালের জন্য এসব কল্যাণ ট্রাস্ট গঠন করা হয়েছে। রাজনৈতিক দল হিসেবে বিএনপি সব ধর্ম ও সম্প্রদায়ের মানুষের অধিকার ও মর্যাদা নিশ্চিত করেছে। এ ধারার প্রতিষ্ঠাতা ছিলেন সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর