• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ০৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:৩৪ রাত

নভেম্বরে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বারের বাণিজ্যমেলা, উদ্বোধন করবেন অর্থমন্ত্রী

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

আগামী নভেম্বরে চট্টগ্রাম মেট্রোপলিটন চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (সিএমসিসিআই) আয়োজিত বাংলাদেশ আন্তর্জাতিক বাণিজ্য ও রপ্তানি মেলার উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথি থাকবেন অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

রবিবার (৬ সেপ্টেম্বর) বাংলাদেশ সচিবালয়ে পরিকল্পনা মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে অর্থমন্ত্রীর সঙ্গে সিএমসিসিআই সভাপতি খলিলুর রহমানের নেতৃত্বে একটি প্রতিনিধিদল দেখা করতে গেলে মন্ত্রী এ আশ্বাস দেন।

সিএমসিসিআইর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, নগরের রেলওয়ে পালোগ্রাউন্ড মাঠে এ মেলা অনুষ্ঠিত হবে।

সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন সিএমসিসিআই সহ-সভাপতি এএম মাহবুব চৌধুরী, জসিম উদ্দীন চৌধুরী, মোহাম্মদ আবদুস সালাম, পরিচালক প্রফেসর জাহাঙ্গীর চৌধুরী, অজিত কুমার দাশ, মোহাম্মদ শাহ্ আলম, শিপিং অ্যান্ড পোর্ট বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মোহাম্মদ সাইফউল্লাহ মনসুর এবং আইন শৃঙ্খলা বিষয়ক স্ট্যান্ডিং কমিটির চেয়ারম্যান মো. মাহফুজুর রহমান।

সাক্ষাতে সিএমসিসিআই নেতারা কিছু শিপিং এজেন্ট কর্তৃক ব্যাংক ডকুমেন্টস্ ব্যতীত পণ্য হস্তান্তরের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বলে মন্ত্রীকে অবহিত করা হয়। তাঁরা বিষয়টির ওপর আইনি ব্যবস্থা গ্রহণের জন্য শিপিং আইন এবং ফ্রেইট ফরওয়ার্ডার আইনে জরুরি সংশোধনীর প্রস্তাব দেন।

মন্ত্রী গুরুত্ব সহকারে বিষয়টি শুনেন এবং বিদ্যমান আইন সংশোধন করে বে-আইনিভাবে পণ্য হস্তান্তর প্রক্রিয়ায় জড়িত শিপিং লাইন এবং ফরওয়ার্ডারদের আইনের আওতায় আনার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের দূতাবাস সমূহের মাধ্যমে অপ্রত্যাশিত মূল্য উদ্ধারে এ সরকার পদক্ষেপ গ্রহণকরবে বলে আশ্বস্ত করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]