• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৯ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২৫ সেকেন্ড পূর্বে
ইয়ানুর রহমান
যশোর প্রতিনিধি
প্রকাশিত : ০৯ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ রাত

যশোরে কমরেড মাও সেতুং-এর ৫০তম মৃত্যুবার্ষিকী পালিত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

যশোরে কমরেড মাও সেতুং-এর ৫০তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে শ্রদ্ধাঞ্জলি, লাল সালাম ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার সাম্রাজ্যবাদ বিরোধী মঞ্চ, যশোরের উদ্যোগে এ কর্মসূচির আয়োজন করা হয়। অনুষ্ঠানের শুরুতে কমরেড মাও সেতুং-এর প্রতিকৃতিতে শ্রদ্ধাঞ্জলি নিবেদন করা হয় এবং তাঁর স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে এক মিনিট নীরবতা পালন করেন নেতৃবৃন্দ।

শিক্ষক ও লেখক শ্যামল শর্মার সঞ্চালনায় এবং কমরেড খবির শিকদারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন বাম নেতা কমরেড শামীম বিশ্বাস, ছাত্র প্রতিনিধি সুমাইয়া শিকদার ইলা ও সুরাইয়া শিকদার। এ সময় আকবর আলী, শহর আলী ও শওকত হোসেনসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

আলোচনা সভায় বক্তারা মাও সেতুং-এর রাজনৈতিক দর্শন, মার্কসবাদ-লেনিনবাদের বিকাশে তাঁর ভূমিকা এবং শোষণ, বৈষম্য ও সাম্রাজ্যবাদের বিরুদ্ধে সংগ্রামের বিভিন্ন দিক তুলে ধরেন। বক্তারা বলেন, বর্তমান বিশ্বে যুদ্ধ, অর্থনৈতিক বৈষম্য, শ্রমের শোষণ ও সম্পদের অসম বণ্টনের মতো বিষয়গুলো নিয়ে বিভিন্ন দেশে রাজনৈতিক ও গণআন্দোলন চলছে। বাংলাদেশের বাস্তবতায় শ্রমিক, কৃষক ও নিম্নআয়ের মানুষের বিভিন্ন সংকট নিয়েও তারা আলোচনা করেন।

সভা থেকে শ্রমজীবী ও নিপীড়িত মানুষের স্বার্থে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে মাও সেতুং-এর চিন্তা ও ঐতিহাসিক অভিজ্ঞতা অধ্যয়ন এবং সমালোচনামূলক মূল্যায়নের মাধ্যমে রাজনৈতিক আন্দোলনকে এগিয়ে নেওয়ার ওপর গুরুত্বারোপ করেন বক্তারা।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]