বরেণ্য কবি, নজরুল গবেষক ও দৈনিক যুগান্তরের সম্পাদক আব্দুল হাই সিকদার বলেন, প্রেমিকা, স্ত্রী পিতা, মাতা, ভাই, বোন, শিক্ষক-ছাত্রসহ সকলের জীবনে নজরুল চর্চা অপরিহার্য।
তিনি আরো বলেন, বর্তমান সরকার যেমন নজরুল বর্ষ পালন করছে, তেমনি সরকারের কাছে নজরুল ইসলামকে সাংবিধানিক স্বীকৃতির দাবী জানাচ্ছি।
তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে নীলফামারীর কিশোরগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে “জাতীয় জীবনে নজরুল চর্চার অপরিহার্যতা” শীর্ষক আলোচনা সভায় প্রধান আলোচকের বক্তব্যে এ কথাগুলো বলেন।
আলোচনা সভাটি উপজেলা নির্বাহী অফিসার আরিফুর রহমানের সভাপতিত্বে ও সহকারী শিক্ষক কাবিরুজ্জামান চুমকি, ট্রেইনার রায়হানুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নীলফামারীর জেলা প্রশাসক মোহাম্মদ নায়িরুজ্জামান। বিশেষ অতিথি ছিলেন যমুনা টেলিভিশনের রংপুর বুরে্যা সরকার মাজহারুল মান্নান। আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক একেএম তাজুল ইসলাম ডালিম, উপজেলা জামায়াতের আমীর আব্দুর রশিদ শাহ্, নীলফামারী সাংবাদিক ইউনিয়নের সভাপতি ইয়াসিন মোঃ সিথুন, উপজেলা জাসাসের সভাপতি সাইফুল ইসলাম প্রমুখ।
এতে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি অফিসার লোকমান আলম। এছাড়া সহকারী কমিশনার (ভূমি) তনিমা জামান তন্বীসহ বিভিন্ন সরকারি কর্মকর্তা, সাহিত্যিক, কবি, সাংবাদিক, শিক্ষক, শিক্ষার্থীরা অংশগ্রহন করে। পরে তিনি উপজেলা চত্ত¡রে বৃক্ষরোপন করেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর