• ঢাকা
  • ঢাকা, বুধবার, ০৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৭ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ০৪ নভেম্বর, ২০২৬, ০৮:০৫ রাত

গুলশানে গাছ কাটার অভিযোগ, বিলবোর্ডের অনুমোদন নিয়ে প্রশ্ন

ছবি: সংগৃহীত

রাজধানীর অন্যতম গুরুত্বপূর্ণ ও অভিজাত এলাকা গুলশান-২ গোলচত্বর। এর মাত্র ২০০ গজের মধ্যে ঢাকা উত্তর সিটি করপোরেশনের প্রধান কার্যালয়, আর ৪০০ গজের মধ্যেই গুলশান থানা। প্রশাসনের এমন গুরুত্বপূর্ণ দুটি প্রতিষ্ঠানের এত কাছে, অথচ রাতের আঁধারে গাছ কেটে স্থাপন করা হয়েছে অবৈধ বিলবোর্ড। চেরি আর্ট পাবলিসিটি নামের একটি প্রতিষ্ঠানের বিরুদ্ধে উঠেছে এই অভিযোগ। যার কিছু ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে।

মঙ্গলবার (০৩ নভেম্বর) সরেজমিনে গিয়ে দেখা যায়, গুলশান-২ থেকে বনানীগামী সড়কের মোড়ের পাশে থাকা একটি গাছের ডালপালা কাটা হয়েছে। সেখানে স্থাপন করা হয়েছে বিশাল আকৃতির একটি বাণিজ্যিক বিলবোর্ড।

গাছ কেটে বিলবোর্ড স্থাপনের বিষয়ে জানতে চাইলে ডিএনসিসির প্রধান প্রকৌশলী ব্রিগেডিয়ার জেনারেল সৈয়দ রাকিবুল হাসান বলেন, এসব বিষয় সিটি করপোরেশনের রাজস্ব বিভাগ দেখভাল করে।

পরে ডিএনসিসির উপপ্রধান রাজস্ব কর্মকর্তা মো. মনোয়ার হোসেন গণমাধ্যমকে বলেন, এ ঘটনায় একটি অভিযোগ সামনে এসেছে। বিষয়টি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেবে সিটি করপোরেশন।

অন্যদিকে, গাছ কাটার ভিডিও ছড়িয়ে পড়লেও অভিযোগ অস্বীকার করেছেন চেরি আর্ট পাবলিসিটির দায়িত্বশীল গোলাম সরওয়ার কাইয়ুম। তিনি দাবি করেন, সব নিয়ম মেনেই তাঁদের প্রতিষ্ঠান বিলবোর্ডটি স্থাপন করেছে।

এ বিষয়ে নগর ও অঞ্চল পরিকল্পনাবিদ অধ্যাপক ড. আদিল মুহাম্মদ খান বলেন, এমন ঘটনা ঘটে থাকলে তা দায়িত্বশীল ব্যক্তিদের অপরাধের মধ্যেই পড়ে। সিটি করপোরেশনসহ সংশ্লিষ্ট সব সংস্থার উচিত গাছ রক্ষা করা এবং নগরে সবুজায়ন বাড়ানো। ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে, সে বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তাদের আরও সতর্ক হতে হবে।

তিনি আরও বলেন, নগরের পরিবেশ ও ভারসাম্য রক্ষায় গাছের গুরুত্ব অপরিসীম। তাই কোনো বাণিজ্যিক স্থাপনা বা বিজ্ঞাপনের জন্য গাছের ক্ষতি করা কোনোভাবেই কাম্য নয়।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]