• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
এম. এ. আহমদ আজাদ
হাওরাঞ্চল প্রতিনিধি (সিলেট বিভাগ)
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫০ বিকাল

নবীগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়কের ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমি মালিকদের মানববন্ধন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ঢাকা-সিলেট মহাসড়ক সম্প্রসারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও ভূমির মালিকদের ন্যায্য দাবী আদায়ের লক্ষ্যে নবীগঞ্জ উপজেলার পানিউমদা বাজারে এক মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পানিউমদা বাজার কমিটির সভাপতি আবুল ফজলের সভাপতিত্বে এবং ব্যবসায়ী অনু আহমেদের পরিচালনায় আয়োজিত এ মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন দিনারপুর এলাকার বিশিষ্ট মুরুব্বি ও নবীগঞ্জ উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান মাওলানা আশরাফ আলী।

আরো বক্তব্য রাখেন, পানিউমদা ইউনিয়ন বিএনপির সভাপতি গোলাম নবী তালুকদার, সাধারণ সম্পাদক শেখ সুশেল আহমদ। এছাড়া অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ব্যবসায়ী জাহেদ আহমদ, মামুনুর রশীদ, আব্দুল কায়ুম, সামছুদ্দিন জনি, আব্দুল মহিন বাবু, একলাছুর রহমান খান, পানিউমদা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান মুহিত মিয়া,ইউপি সদস্য খাইরুল ইসলাম, লুৎফর রহমান, শামীম আহমেদ মহসিন ও আবুল হাসানসহ আরও অনেকে।

সমাবেশে বক্তারা ঢাকা-সিলেট মহাসড়ক উন্নয়ন প্রকল্পের কারণে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী ও জায়গা-জমির মালিকদের উপযুক্ত ক্ষতিপূরণ ও ন্যায্য দাবী দ্রুত বাস্তবায়নের জন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করেন।

বাপ্পি/সা.এ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]