সিলেট মদন মোহন বিশ্ব বিদ্যালয়ের প্রাক্তন অধ্যক্ষ বিশিষ্ট শিক্ষাবিদ ড. আবুল ফতেহ ফাত্তাহ বলেছেন, ছেলে-মেয়েদের আলোকিত মানুষ হিসেবে গড়ে তোলতে শিক্ষার কোন বিকল্প নেই। শিক্ষা ব্যতিত কোন জাতি উন্নতি করতে পারে না।
তিনি বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে উপজেলার গহরপুর হাজী বাড়ি প্রাইমারি স্কুলে অফিস ও শিশু শ্রেণি কক্ষের নব নির্মিত ভবনের উদ্বোধন কালে অনুষ্ঠিত এক সুধী সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে এ কথা গুলো বলেন।
স্কুল পরিচালনা কমিটির সভাপতি মুজিবুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি হিসেবে বক্তব্য রাখেন স্কুল প্রতিষ্ঠতা ইলিয়াছ আহমেদ, সৈয়দ আহমেদ, মোঃ মনর হোসেন, দৈনিক আমার দেশ প্রতিনিধি ও প্রেসক্লাবের সাবেক সভাপতি এটিএম সালাম, আব্দুল মতিন, রুবেল মিয়া ও আলী হাসান লিটন প্রমুখ।
উল্লেখ, উপজেলার গহরপুর হাজী বাড়ি প্রাইমারি স্কুল টি ওই গ্রামের বিশিষ্ট শিক্ষানুরাগী ইলিয়াছ আহমেদ ব্যক্তিগত অর্থায়নে উক্ত স্কুলটি প্রতিষ্ঠিত করেন। বক্তাগণ দ্রুত সময়ে স্কুল টি সরকারিকরণের দাবি জানিয়েছেন।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর