চট্টগ্রাম নগরীতে গোয়েন্দা পুলিশের অভিযানে নগর ছাত্রদল নেতা আবু শাকিল সাগরের বাড়ির শয়ন কক্ষ থেকে ৭০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে পুলিশ৷ এসময় সাগর পালিয়ে গেলেও তার দুই সহযোগীকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ৷
মহানগর ডিবি (দক্ষিণ) বিভাগ সূত্রে জানা গেছে, ডিসি'র ৩নং টিম গতকাল ( ৯ সেপ্টেম্বর) দুপুর ৩টা ৪০ মিনিটে বিশেষ অভিযান চালিয়ে নগরীর বন্দর থানাধীন বারেক বিল্ডিং এলাকায় সময় গোপন সংবাদের ভিত্তিতে বন্দর থানাধীন মধ্যম গোসাইলডাঙ্গা, কবি দোভাষ লেইনের মৃত আবু সৈয়দের বাড়িতে ক্রেতা সেজে বিদেশি মদ কেনার কথা বললে আসামিরা বিদেশি মদ বিক্রয়ের জন্য ডিবি টিমকে আবু সৈয়দের তিন তলা বাড়ির নিচতলার পলাতক আসামি আবু শাকিল সাগর (৩৩) শয়নকক্ষের সামনে নিয়ে যায়।
এসময় প্রধান আসামি আবু শাকিল সাগর (৩৩) ডিবি টিমের উপস্থিতি বুঝতে পেরে পালিয়ে যায়। তবে সাগরের সহযোগী মাদক কারবারি পুস্পেন ব্যানার্জী (৫৮) ও শামসুল ইসলাম (৪৭) কে গ্রেপ্তার করে।
পরে গ্রেপ্তার আসামিদের দেখানো মতে পলাতক আসামি আবু শাকিল সাগর (৩৩)-এর শয়নকক্ষ থেকে ৭০ বোতল বিদেশি মদ উদ্ধার করে৷ যার সর্বমোট আনুমানিক মূল্য দশ লক্ষ পঁচানব্বই হাজার টাকা। এ সংক্রান্তে গ্রেফতারকৃত ও পলাতক আসামিদের বিরুদ্ধে বন্দর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ অনুসারে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর