• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১০ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১০ সেপ্টেম্বর, ২০২৬, ০৯:১৪ রাত

রূপায়ণ সিটি উত্তরা ও বাংলালিংকের মধ্যে সমঝোতা স্বাক্ষর

ছবি: সংগৃহীত

গ্রাহকদের সঙ্গে যোগাযোগ আরও সহজ ও কার্যকর করতে রূপায়ণ সিটি উত্তরা এবং বাংলালিংক ডিজিটাল কমিউনিকেশনস লিমিটেডের মধ্যে একটি সমঝোতা স্মারক (MoU) স্বাক্ষরিত হয়েছে।

এই সমঝোতার আওতায় ডিজিটাল যোগাযোগ ব্যবস্থা ব্যবহারের মাধ্যমে রূপায়ণ সিটি উত্তরা-এর গ্রাহকদের কাছে প্রাসঙ্গিক তথ্য, গুরুত্বপূর্ণ আপডেট ও বিভিন্ন যোগাযোগ দ্রুত পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। এর ফলে গ্রাহকদের সঙ্গে যোগাযোগ ও সম্পৃক্ততা আরও কার্যকর হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

সমঝোতা স্মারক স্বাক্ষর অনুষ্ঠানে বাংলালিংকের পক্ষে উপস্থিত ছিলেন- লার্জ কর্পোরেট ডাইরেক্টর রুবাইয়াত আলম তানজিন, ‍বিজনেস সলিউশন ডাইরেক্টর মোহাম্মদ আসাদুজ্জামান এবং হেড অফ বিজনেস সলিউশন নাফিজ আহমেদ সায়ীদ। রূপায়ণ সিটি উত্তরা-এর পক্ষে উপস্থিত ছিলেন- সিইও ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অবঃ) এবং হেড অব মার্কেটিং খোরশেদ আলম পলেন।

এ প্রসঙ্গে ব্রিগেডিয়ার জেনারেল মোঃ আহসান হাবিব (অবঃ) বলেন, “বাংলাদেশের প্রথম প্রিমিয়াম মেগা গেটেড কমিউনিটি হিসেবে রূপায়ণ সিটি উত্তরা তার সম্মানিত বাসিন্দা ও গ্রাহকদের জন্য নিয়মিত নতুন সুবিধা ও সেবা সংযোজনের উদ্যোগ নিয়ে থাকে। বাংলালিংকের সঙ্গে এই অংশীদারিত্বের মাধ্যমে প্রযুক্তিনির্ভর যোগাযোগ ব্যবস্থার সাহায্যে গ্রাহকদের আরও সংযুক্ত, অবহিত ও সম্পৃক্ত রাখা সম্ভব হবে।”

তিনি আরও বলেন, “এই অংশীদারিত্ব শুধু যোগাযোগের মধ্যে সীমাবদ্ধ নয়; এটি আমাদের গ্রাহকদের জন্য আরও সহজ, উন্নত ও সংযুক্ত গ্রাহক অভিজ্ঞতা তৈরির একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ।”

রূপায়ণ সিটি উত্তরা কর্তৃপক্ষের মতে, এই অংশীদারিত্বের মাধ্যমে গ্রাহকদের সঙ্গে দীর্ঘমেয়াদি সম্পর্ক আরও শক্তিশালী হওয়ার পাশাপাশি আধুনিক ও উন্নত গ্রাহকসেবা প্রদানের উদ্যোগ আরও গতিশীল হবে।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]