জয়পুরহাট জেলা মটর শ্রমিক ইউনিয়নের ত্রি-বার্ষিক নির্বাচন উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনালে একটানা ভোট গ্রহণ চলে।
নির্বাচনী দপ্তর সূত্রে জানা গেছে, এবারের নির্বাচনে ২১টি পদের বিপরীতে ৫৫ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে সভাপতি পদে ৩ জন, কার্যকরী সভাপতি পদে ২ জন, সহ-সভাপতি পদে ৫ জন, সাধারণ সম্পাদক পদে ২ জন, সহ-সাধারণ সম্পাদক পদে ৫ জন, সাংগঠনিক সম্পাদক পদে ২ জন, কোষাধ্যক্ষ পদে ২ জন, দপ্তর সম্পাদক পদে ৩ জন, সড়ক সম্পাদক পদে ৭ জন, প্রচার সম্পাদক পদে ২ জন, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক পদে ৩ জন, সমাজ কল্যাণ সম্পাদক পদে ২ জন এবং নির্বাহী সদস্য পদে ১৭ জন প্রার্থী রয়েছেন।
নির্বাচন কমিশন সূত্রে জানা যায়, এই নির্বাচনে মোট ভোটার সংখ্যা ৪ হাজার ৭২১ জন। ৯ সদস্য বিশিষ্ট নির্বাচন কমিশনের প্রধান হিসেবে দায়িত্ব পালন করছেন আব্দুল হামিদ মিটুল। নির্বাচনকে কেন্দ্র করে জয়পুরহাট কেন্দ্রীয় বাস টার্মিনাল এলাকায় শ্রমিকদের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা গেছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
জেলার খবর এর সর্বশেষ খবর