• ঢাকা
  • ঢাকা, শনিবার, ১২ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৩ সেকেন্ড পূর্বে
মোঃ রবিন খান
নাটোর প্রতিনিধি
প্রকাশিত : ১২ সেপ্টেম্বর, ২০২৬, ১০:০৭ রাত

বিদ্যুতের অভাবে অন্ধকার হাসপাতাল, টর্চ লাইটে চলছে চিকিৎসা

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

নাটোরের সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে দুপুর ১২টা থেকে বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। এতে চরম দুর্ভোগে পড়েছেন হাসপাতালে চিকিৎসা নিতে আসা রোগী ও তাদের স্বজনরা। হাসপাতালে ডিউটিরত আনসার সদস্যের হাতের টর্চ লাইটের চলছে চিকিৎসা সেবা।

হাসপাতাল সূত্রে জানা গেছে শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুর ১২টা থেকে বিদ্যুৎ বিহীন রয়েছে ৫০ শয্যা বিশিষ্ট সিংড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স।

বিদ্যুৎ না থাকায় হাসপাতালের বিভিন্ন কার্যক্রম ব্যাহত হওয়ার পাশাপাশি গরমে রোগীদের ভোগান্তি বেড়েছে। বিশেষ করে শিশু, বয়স্ক ও গুরুতর অসুস্থ রোগীদের নিয়ে বিপাকে পড়েছেন স্বজনরা।

হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, রোগীদের সেবা সচল রাখতে জেনারেটর চালু রয়েছে। তবে রোগীদের অভিযোগ, জেনারেটরও ঠিকমতো চলছে না। ফলে বিদ্যুৎ না থাকায় হাসপাতালজুড়ে দুর্ভোগ আরও বেড়েছে।

সিংড়া উপজেলা পরিবার ও পরিকল্পনা কর্মকর্তা ডা. মুজাহিদুল ইসলাম বলেন, হাসপাতালের ট্রান্সফরমার নষ্ট হয়ে যাওয়ায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে। আগামীকাল সকাল ৯টার আগে বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হওয়ার সম্ভাবনা নেই। তবে হাসপাতালের জেনারেটর চালু রয়েছে সেইটা কতক্ষণ চলবে বলা যাচ্ছে না।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]