• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ২৪ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৩ সেকেন্ড পূর্বে
কামরুজ্জামান রনি
স্পেশাল করেসপন্ডেন্ট
প্রকাশিত : ২৪ নভেম্বর, ২০২৬, ১২:০৭ রাত

পানের ঝুড়িতে ইয়াবার চালান: চান্দগাঁওয়ে ১৩ হাজার পিস ইয়াবাসহ আটক ১

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

অভিনব কৌশলে পানের ঝুড়ির আড়ালে ইয়াবা পাচার কালে এসআরবি-৭, চট্টগ্রামের জালে বিপুল পরিমান ইয়াবা সহ এক মাদক কারবারি আটক হয়েছে।

সাম্প্রতিক সময়ে আইন শৃংখলা বাহিনীর কঠোর নজরদারীর কারণে মাদক কারবারিরা চট্টগ্রাম মহানগরী ও পার্শ্ববর্তী থানা এলাকায় বিভিন্ন কৌশল অবলম্বন করে মাদক পাচার করে আসছে । চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও রাহাত্তারপুল এলাকায় অভিযান চালিয়ে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবাসহ ফজলুল কাদের (২৯) নামে এক মাদক কারবারিকে আটক করেছে এসআরবি-৭, চট্টগ্রাম।উদ্ধারকৃত ইয়াবার আনুমানিক বাজারমূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।

এসআরবি-৭, চট্টগ্রাম জানিয়েছে, গোপন সংবাদের ভিত্তিতে গত ২২ নভেম্বর সকাল আনুমানিক ১১টা ৩০ মিনিটে চান্দগাঁও থানাধীন রাহাত্তারপুল এক কিলোমিটার এলাকার মুনিরিয়া মার্কেটস্থ মেসার্স হযরত মালেক শাহ্ নামীয় পানের আড়তের সামনে অভিযান পরিচালনা করে এসআরবি-৭, চট্টগ্রামের একটি আভিযানিক দল। অভিযান চলাকালে এসআরবি সদস্যদের উপস্থিতি টের পেয়ে এক ব্যক্তি কৌশলে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়। আটককৃত ব্যক্তি ফজলুল কাদের (২৯), পিতা-মৃত জালাল আহমদ, সাং-জালাল, থানা-মহেশখালী, জেলা-কক্সবাজার।

পরবর্তীতে আটক ব্যক্তির হেফাজতে থাকা পানভর্তি একটি প্লাস্টিকের ঝুড়ির ভেতরে সাদা কাপড়ের শপিং ব্যাগ থেকে ১৩ হাজার ৬৩০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার ও জব্দ করা হয়। পানের ঝুড়িকে আড়াল হিসেবে ব্যবহার করে মাদক পাচারের এই কৌশল অভিযানে ধরা পড়ে।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানা যায়, আটক ব্যক্তি দীর্ঘদিন ধরে কক্সবাজার থেকে ইয়াবা সংগ্রহ করে চট্টগ্রাম মহানগরীর বিভিন্ন স্থানে মাদকসেবী ও মাদক ব্যবসায়ীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিলেন।

গ্রেফতারকৃত অভিযুক্ত ও উদ্ধারকৃত মাদকদ্রব্য সংক্রান্তে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম মহানগরীর চান্দগাঁও থানা পুলিশের নিকট হস্তান্তর করা হয়েছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]