মেরিল্যান্ড অঙ্গরাজ্যের বাল্টিমোর কাউন্টিতে আই-৭৯৫ মহাসড়কে গভীর রাতে একটি বিশাল জ্বালানিবাহী ট্যাঙ্কারে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। ৮ হাজার গ্যালন গ্যাসোলিনবাহী ওই ট্যাঙ্কারটিতে আগুন লাগার পর দীর্ঘ সময় মহাসড়কটিতে তীব্র যানজট সৃষ্টি হয়। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
স্থানীয় ফায়ার সার্ভিসের কর্মকর্তাদের বরাত দিয়ে যা জানায়, শুক্রবার(১১ সেপ্টেম্বর) রাত সোয়া ১১টার দিকে ওয়েস্টমিনস্টার পাইক ও রেইস্টার্সটাউন রোডের মধ্যবর্তী স্থানে মহাসড়ক দিয়ে যাওয়ার সময় ট্যাঙ্কারটিতে হঠাৎ আগুন ধরে যায়। খবর পেয়ে দমকল কর্মীরা দ্রুত ঘটনাস্থলে পৌঁছান এবং মধ্যরাতের পর আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হন।
অগ্নিকাণ্ডের পর মেরিল্যান্ডের পরিবেশ বিভাগের তরফ থেকে মহাসড়কে দুর্ঘটনাকবলিত স্থান ও ছড়িয়ে পড়া জ্বালানি পরিষ্কারের কাজ শুরু করা হয়। পরিচ্ছন্নতা অভিযান ও নিরাপত্তার স্বার্থে দীর্ঘ সময় মহাসড়কের উভয় দিকের লেনেই যানবাহন চলাচল পুরোপুরি বন্ধ রাখা হয়। এতে চরম ভোগান্তিতে পড়েন চালক ও যাত্রীরা।
রোববার(১২ সেপ্টেম্বর) সকাল সাড় ৭টার পর সড়কের পরিবেশ নিরাপদ ঘোষণা করা হলে সব লেন পুনরায় যানবাহন চলাচলের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়।
বাল্টিমোর কাউন্টি পুলিশ বিভাগ অগ্নিকাণ্ডের সুনির্দিষ্ট কারণ অনুসন্ধানে ইতোমধ্যে তদন্ত কার্যক্রম শুরু করেছে।
রোহান/সা.এ.
সর্বশেষ খবর
সারাবিশ্ব এর সর্বশেষ খবর