ঢাকার সাভারের আশুলিয়ার ভাদাইলে পোশাক শ্রমিক শাজাহানের ওপর হামলার প্রতিবাদ ও হামলাকারীদের দ্রুত গ্রেপ্তারের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) বিকেল সাড়ে ৩টার দিকে আশুলিয়ার বাইপাইল বাসস্ট্যান্ড এলাকায় এ কর্মসূচি পালন করা হয়।
মানববন্ধন ও বিক্ষোভ মিছিলে জাতীয় গার্মেন্টস শ্রমিক ইউনিটির সভাপতি মো. ফরিদুল ইসলামের নেতৃত্বে বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা অংশ নেন। এ সময় টেক্সটাইল গার্মেন্টস ওয়ার্কার্স ফেডারেশনের ঢাকা জেলার সভাপতি মিজানুর রহমান মিজানসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।
কর্মসূচিতে বক্তারা বলেন, গত রবিবার সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আশুলিয়ার ভাদাইল এলাকায় পোশাক শ্রমিক শাজাহানকে তুলে নিয়ে মারধর করা হয়। তাদের অভিযোগ, স্থানীয় এক প্রভাবশালী নেতা ও চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার লোকজন এ হামলার সঙ্গে জড়িত।
বক্তারা আরও বলেন, শ্রমিকের ওপর হামলার ঘটনায় জড়িতদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনতে হবে। অন্যথায় শ্রমজীবী মানুষকে সঙ্গে নিয়ে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে বলে হুঁশিয়ারি দেন তারা।
তবে হামলার অভিযোগের বিষয়ে অভিযুক্তদের বক্তব্য পাওয়া যায়নি।
এব্যাপারে আশুলিয়া থানা বিএনপির সাধারণ সম্পাদক ও ধামসোনা ইউনিয়নের চেয়ারম্যান প্রার্থী আব্দুল গফুর মিয়ার সঙ্গে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন,ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না। ঢাকায় আসছি, পরে এসে জেনে জানাতে পারবো।
বাপ্পি/সা.এ
সর্বশেষ খবর