• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ০৫ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২২ সেকেন্ড পূর্বে
মোঃ এস হোসেন আকাশ
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত : ০৫ নভেম্বর, ২০২৬, ১০:১০ দুপুর

জামায়াত নেতা মেজর (অব.) আখতারুজ্জামানের ছেলেকে ছুরিকাঘাত

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

কিশোরগঞ্জের কটিয়াদীতে মাদক সেবনে বাধা দেওয়ায় জামায়াত নেতা সাবেক সংসদ সদস্য মেজর (অব.) আখতারুজ্জামান রঞ্জন এর ছেলে শাহরিয়ার জামান রানা (৪০) কে ছুরিকাঘাতে আহত করার ঘটনা ঘটেছে বলে জানা গেছে।

বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে উপজেলার গচিহাটা বাজারে এ ঘটনা ঘটে। স্থানীয়রা আহত শাহরিয়ার জামান রানাকে উদ্ধার করে কটিয়াদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে প্রাথমিক চিকিৎসা দেওয়ার পর উন্নত চিকিৎসার জন্য তাকে বাজিতপুরের জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হচ্ছে।

রাত পৌনে ১০টার দিকে মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করেন মেজর (অব.) মোহাম্মদ আখতারুজ্জামান রঞ্জন। তিনি জানান, বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গচিহাটা বাজারে গিয়েছিলেন শাহরিয়ার জামান রানা। এ সময় দুর্বৃত্তরা অতর্কিতভাবে তাকে ছুরিকাঘাত করে।

মেজর (অব.) আখতার বর্তমানে ঢাকায় অবস্থান করছেন জানিয়ে তিনি বলেন, এ বিষয়ে খোঁজ নিয়ে বিস্তারিত জানাতে পারবেন।

স্থানীয় একটি সূত্র জানিয়েছে, গচিহাটা কলেজ মাঠে স্থানীয় একটি মাদকসেবী চক্র নিয়মিত মাদক সেবন করে আসছে। শাহরিয়ার জামান রানা তাদের বেশ কয়েকদিন কলেজ মাঠে মাদক সেবন না করার ব্যাপারে নিষেধ করেছিলেন। এ নিয়ে মাদকসেবী চক্রটি তার উপর ক্ষিপ্ত ছিলো। এর জের ধরে তারা হামলা ও ছুরিকাঘাতের ঘটনাটি ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে।

স্থানীয়রা জানান, বুধবার (৪ নভেম্বর) সন্ধ্যায় গচিহাটা বাজারে শাহরিয়ার জামান রানা যাওয়ার পর কয়েকজন দুর্বৃত্ত তার উপর হামলা চালায়। এ সময় দুর্বৃত্তরা শাহরিয়ার জামান রানার বুকের ডান পাশে ছুরিকাঘাত করে। এতে তিনি গুরুতর আহত হন।

কটিয়াদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ রফিকুল ইসলাম বলেন, খবর পেয়ে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। কে বা কারা এ ঘটনায় জড়িত, তা প্রাথমিকভাবে জানা যায়নি। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]