• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ২০ সেকেন্ড পূর্বে
মো. আমজাদ হোসেন রতন
নাগরপুর (টাঙ্গাইল) প্রতিনিধি
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৩:৪৩ দুপুর

টাঙ্গাইলের নাগরপুরে অগ্নিকাণ্ডে দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

টাঙ্গাইলের নাগরপুর সদর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে প্রায় দেড় কোটি টাকার ক্ষয়ক্ষতি হয়েছে বলে জানিয়েছেন ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা। সোমবার (১৪ সেপ্টেম্বর) রাত ৯টার দিকে এ অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়।

অগ্নিকাণ্ডে কলেজ রোডের মিতু ফ্যাশন, জারিন ফ্যাশন ও এভরি ডে ফ্যাশন নামের তিনটি দোকান সম্পূর্ণ ভস্মীভূত হয়েছে। খবর পেয়ে নাগরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে প্রায় দুই ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনে।

ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীরা জানান, প্রতিদিনের মতো রাত ৯টার দিকে দোকান বন্ধ করে তারা বাড়িতে যান। বাড়িতে পৌঁছানোর পরপরই মুঠোফোনের মাধ্যমে তারা অগ্নিকাণ্ডের খবর পান। দ্রুত বাজারে ফিরে দেখেন ফায়ার সার্ভিস, স্থানীয় ব্যবসায়ী ও পুলিশ আগুন নেভানোর কাজ করছে। নগদ অর্থসহ তাদের প্রায় দেড় কোটি টাকার মালামাল পুড়ে ছাই হয়ে গেছে।

নাগরপুর ফায়ার স্টেশন অফিসার অনয় কুমার ঘোষ জানান, খবর পাওয়ার পরপরই ফায়ার সার্ভিসের ইউনিট নিয়ে ঘটনাস্থলে পৌঁছে স্থানীয়দের সহায়তায় আগুন নিয়ন্ত্রণে আনা হয়। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। তবে তদন্ত সাপেক্ষে সঠিক কারণ নিশ্চিত হওয়া যাবে।

নাগরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জহুরুল ইসলাম বলেন, অগ্নিকাণ্ডের খবর পেয়ে পর্যাপ্ত পুলিশ নিয়ে ঘটনাস্থলে উপস্থিত হই। বাজারে যাতে কোনো ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি না হয়, সেজন্য পুলিশ মোতায়েন করা হয়েছিল।

নাগরপুর বাজার বণিক সমিতির সভাপতি আক্তারুজ্জামান বকুল জানান, অগ্নিকাণ্ডের খবর পাওয়ার সঙ্গে সঙ্গে ফায়ার সার্ভিস ও থানায় যোগাযোগ করা হয়। সবার সম্মিলিত প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসায় তিনি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

ঘটনাস্থল পরিদর্শন করেন নাগরপুর-দেলদুয়ারের সংসদ সদস্য রবিউল আওয়াল লাভলুর প্রতিনিধি, উপজেলা শ্রমিক দলের সভাপতি এবং বাজার বণিক সমিতির সাধারণ সম্পাদকসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]