• ঢাকা
  • ঢাকা, মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৪৪ সেকেন্ড পূর্বে
এহসানুল হক মিয়া
ফরিদপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৫ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৫৫ বিকাল

আ'লীগের পদ ছাড়লেন খোকন, বললেন ‘গ্রেপ্তার হলে নির্বাচন করা কঠিন’

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

ফরিদপুরের নগরকান্দা উপজেলার পুরাপাড়া ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মো. কামরুজ্জামান খোকন মিয়া আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের সব পদ-পদবি থেকে পদত্যাগের ঘোষণা দিয়েছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে নগরকান্দা প্রেসক্লাবে আয়োজিত এক সংবাদ সম্মেলনে তিনি এ ঘোষণা দেন। আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে সামনে রেখেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন বলে সংবাদ সম্মেলনে জানান খোকন মিয়া। তার দাবি, নির্বাচনকে সামনে রেখে বিভিন্ন মহল তাকে গ্রেপ্তার করানোর চেষ্টা করছে বলে তিনি মনে করছেন। তিনি বলেন, কোনো কারণে গ্রেপ্তার হয়ে কারাগারে গেলে নির্বাচনে অংশ নেওয়া তার জন্য কঠিন হয়ে পড়তে পারে। এ কারণেই আগেভাগে দলীয় পদ থেকে সরে দাঁড়িয়েছেন।

খোকন মিয়া আরও বলেন, দলের স্থানীয় নেতাকর্মীদের অনেকে দীর্ঘদিন ধরে তাকে পদত্যাগের পরামর্শ দিয়ে আসছিলেন। নির্বাচনের আগে সম্ভাব্য আইনি জটিলতা এড়াতেই তিনি এখন পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। তবে তার এই পদত্যাগ ঘিরে স্থানীয় রাজনৈতিক অঙ্গনে নানা আলোচনা শুরু হয়েছে। দীর্ঘদিন আওয়ামী লীগের গুরুত্বপূর্ণ পদে থাকার পর নির্বাচনের ঠিক আগে দলীয় পরিচয় থেকে সরে দাঁড়ানোকে কেউ কেউ রাজনৈতিক কৌশল হিসেবে দেখছেন। তাদের ধারণা, নির্বাচনী মাঠে নতুন রাজনৈতিক পরিচয়ে নিজেকে উপস্থাপন এবং আওয়ামী লীগের সঙ্গে সংশ্লিষ্টতার নেতিবাচক প্রভাব এড়াতেই এমন সিদ্ধান্ত হতে পারে।

যদিও খোকন মিয়া এসব সম্ভাবনা নাকচ করে দিয়ে দাবি করেছেন, অন্য কোনো রাজনৈতিক দলের চাপ, প্ররোচনা বা আশ্বাসে তিনি পদত্যাগ করেননি। ব্যক্তিগত পরিস্থিতি ও নির্বাচনী বাস্তবতা বিবেচনা করেই তিনি এ সিদ্ধান্ত নিয়েছেন।

এদিকে আওয়ামী লীগের পদ-পদবি ছাড়ার পর পুরাপাড়া ইউনিয়ন পরিষদ নির্বাচনে চেয়ারম্যান পদে খোকন মিয়া কীভাবে এবং কোন রাজনৈতিক পরিচয়ে মাঠে নামেন, সেটিই এখন স্থানীয় রাজনীতিতে আলোচনার বিষয় হয়ে উঠেছে।

সাজু/নিএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]