• ঢাকা
  • ঢাকা, শনিবার, ২১ নভেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৯ সেকেন্ড পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ২১ নভেম্বর, ২০২৬, ০৮:৫৫ রাত

গোপালগঞ্জে সহিংসতা মোকাবিলায় মাঠে থাকার ঘোষণা বিএনপির

ছবি: সংগৃহীত

দলীয় কার্যালয়, সংসদ সদস্যের বাসভবন, থানা ও নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে গোপালগঞ্জের মুকসুদপুরে বিক্ষোভ সমাবেশ করেছে উপজেলা বিএনপি ও সহযোগী সংগঠন।

শনিবার (২১ নভেম্বর) বেলা ১১টায় মুকসুদপুর উপজেলা শহরের সোনালী ব্যাংক মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে সাম্প্রতিক সহিংসতার নিন্দা জানিয়ে ভবিষ্যতে এ ধরনের ঘটনা প্রতিরোধে নেতাকর্মীদের সতর্ক ও ঐক্যবদ্ধ থাকার আহ্বান জানান বক্তারা।

সমাবেশে বক্তারা অভিযোগ করেন, কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিএনপির দলীয় কার্যালয়, সংসদ সদস্যের বাসভবন, মুকসুদপুর থানা এবং দলীয় নেতাকর্মীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগ করেছেন।

এসব ঘটনার নিন্দা জানিয়ে বক্তারা বলেন, বিএনপি জ্বালাও-পোড়াওয়ের রাজনীতিতে বিশ্বাস করে না। তবে যেকোনো ধরনের সহিংসতা মোকাবিলায় দলের নেতাকর্মীরা মাঠে রয়েছেন।

তারা আরও বলেন, রাজনৈতিক মতপার্থক্য থাকলেও সহিংসতার মাধ্যমে কোনো সমস্যার সমাধান সম্ভব নয়। ভবিষ্যতে এ ধরনের ঘটনার পুনরাবৃত্তি ঠেকাতে সবাইকে সতর্ক ও ঐক্যবদ্ধ থাকতে হবে।

সমাবেশে বক্তব্য দেন উপজেলা বিএনপির সভাপতি আব্দুস সালাম খান, সাধারণ সম্পাদক তারিকুল ইসলাম রাজু, পৌর বিএনপির সভাপতি আবুল বাশার টুলটু, সাধারণ সম্পাদক মশিউর রহমান মিন্টু, মুকসুদপুর পৌরসভার সাবেক মেয়র সাজ্জাদ করিম মন্টু, উপজেলা যুবদলের সদস্যসচিব মাহফুজ হাসান, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক মেহেদী হাসান বিপ্লব, সদস্যসচিব আব্দুল কাইয়ুম মুন্সী, কৃষক দলের সভাপতি মিজানুর রহমান মিজান, পৌর যুবদলের আহ্বায়ক সাইফুজ্জামান লিটন ও উপজেলা ছাত্রদলের সভাপতি হাবিবুর রহমান রইন।

স্বাধীন/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]