• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১৮ সেকেন্ড পূর্বে
সোলায়মান বাবু
সরিষাবাড়ী (জামালপুর) প্রতিনিধি
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ১০:২৭ দুপুর

সরিষাবাড়ীর ভাটারা সড়কে জনদুর্ভোগ: সংস্কার কাজ বন্ধ

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

জামালপুরের সরিষাবাড়ী উপজেলার ভাটারা বাজার সড়কটি সংস্কার কাজ হঠাৎ বন্ধ হয়ে যাওয়ায় যান চলাচল ঝুঁকিপূর্ণ হয়ে পড়েছে। সড়কের বিভিন্ন স্থানে বড় বড় খানাখন্দের সৃষ্টি হওয়ায় প্রতিনিয়ত পথচারী ও যানবাহন চালকেরা দুর্ঘটনার শিকার হচ্ছেন।

স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তর (এলজিইডি) সূত্রে জানা গেছে, উপজেলার ভাটারা বাজার-আরএইচডি-রায়গঞ্জ সিসি সড়কের মেরামত কাজের জন্য ২০২৫-২০২৬ অর্থ বছরের ‘গ্রামীণ সড়ক মেরামত ও সংরক্ষণ’ প্রকল্পের আওতায় ২ কোটি ৪ লাখ টাকা প্রাক্কলিত মূল্য নির্ধারণ করা হয়। ঠিকাদারি প্রতিষ্ঠান ‘মেসার্স রমেন্ট বিপ্লব এন্টারপ্রাইজ’ গত ১১ ফেব্রুয়ারি কাজ শুরু করে। চুক্তি অনুযায়ী ১১ জুনের মধ্যে কাজ শেষ হওয়ার কথা থাকলেও প্রায় ৫০ শতাংশ কাজ শেষ করেই ঠিকাদারি প্রতিষ্ঠানটি কাজ বন্ধ করে দিয়েছে।

দীর্ঘদিন কাজ বন্ধ থাকায় সড়কটি চলাচলের অনুপযোগী হয়ে পড়েছে। এতে গর্ভবতী নারী, বয়স্ক রোগী ও শিশুদের নিয়ে যাতায়াতকারী যাত্রীরা চরম মৃত্যুঝুঁকিতে পড়েছেন। স্থানীয় বাসিন্দা নূরুল ইসলাম জিন্নাহ, জাহাঙ্গীর আলম, মহিউদ্দিন সরকার শিমুল ও লুৎফর রহমান জানান, ভাটারা-কালিবাড়ি গুরুত্বপূর্ণ এই সড়ক দিয়ে প্রতিদিন দুই সহস্রাধিক যানবাহন চলাচল করে। সংস্কার কাজে দীর্ঘসূত্রতার কারণে যাত্রীদের সীমাহীন দুর্ভোগ পোহাতে হচ্ছে। তারা দ্রুত কাজ শেষ করার জন্য স্থানীয় প্রশাসনের নিকট জোর দাবি জানিয়েছেন।

এ বিষয়ে ঠিকাদারি প্রতিষ্ঠানের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি।

উপজেলা প্রকৌশলী গোলাম কিবরিয়া জানান, ঠিকাদারের মাধ্যমে দ্রুত কাজ শেষ করার জন্য এলজিইডির ময়মনসিংহ বিভাগের অতিরিক্ত প্রধান প্রকৌশলী, তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও জামালপুরের নির্বাহী প্রকৌশলীকে বিষয়টি জানানো হয়েছে। ঊর্ধ্বতন কর্মকর্তারা দ্রুত প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবেন বলে তিনি আশা প্রকাশ করেন।

রোহান/সা.এ.

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]