• ঢাকা
  • ঢাকা, বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ৫২ সেকেন্ড পূর্বে
এম. সুরুজ্জামান
শেরপুর প্রতিনিধি
প্রকাশিত : ১৭ সেপ্টেম্বর, ২০২৬, ০১:৩৫ দুপুর

নালিতাবাড়ীর কৃষি কর্মকর্তা রাশিদুজ্জামান ইমরানের চীনে পিএইচডি স্কলারশিপ অর্জন

ছবি: প্রতিনিধি, বিডি২৪লাইভ

শেরপুরের নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসের অতিরিক্ত কৃষি কর্মকর্তা (Additional Agriculture Officer) রাশিদুজ্জামান ইমরান চীনের স্বনামধন্য Zhejiang A&F University (ZAFU)-তে পূর্ণ স্কলারশিপে পিএইচডি করার সুযোগ পেয়েছেন। তিনি বিশ্ববিদ্যালয়ের Forestryপ্রোগ্রামে পিএইচডি করবেন। তাঁর গবেষণার আগ্রহের অন্যতম প্রধান ক্ষেত্র Quercetin-এর epigenetic mechanism ও transgenerational immune regulation, অর্থাৎ খাদ্যজাত প্রাকৃতিক যৌগ কীভাবে জিনের কার্যক্রম, এপিজেনেটিক পরিবর্তন এবং পরবর্তী প্রজন্মের রোগপ্রতিরোধ ব্যবস্থাকে প্রভাবিত করতে পারে—সে বিষয়ে গবেষণা।

রাশিদুজ্জামান ইমরান ৩৭তম বিসিএস (কৃষি) ক্যাডারের কর্মকর্তা। বর্তমানে তিনি নালিতাবাড়ী উপজেলা কৃষি অফিসে অতিরিক্ত কৃষি কর্মকর্তা হিসেবে দায়িত্ব পালন করছেন। এর আগে তিনি রাঙামাটির কাউখালী উপজেলা কৃষি অফিসে কৃষি সম্প্রসারণ কর্মকর্তা হিসেবে এবং পরবর্তীতে কাপ্তাই হর্টিকালচার সেন্টারে হর্টিকালচারিস্ট হিসেবে দায়িত্ব পালন করেন। ২০২৪ সালের নভেম্বর থেকে তিনি নালিতাবাড়ীতে কর্মরত।

নালিতাবাড়ীতে দায়িত্ব পালনকালে কৃষকদের প্রশিক্ষণ, কৃষি উপকরণ ও সার-বীজের তদারকি, কৃষি তথ্য ও উপাত্ত সংরক্ষণ, প্ল্যান্ট ক্লিনিক ও কৃষি পরামর্শ প্রদানসহ বিভিন্ন কৃষি সম্প্রসারণ কার্যক্রমে তিনি সক্রিয়ভাবে কাজ করেছেন। পাশাপাশি উপজেলা সার পরিদর্শক হিসেবে সার বিতরণ ও মজুদ পরিস্থিতি পর্যবেক্ষণেও দায়িত্ব পালন করেছেন। তাঁর দায়িত্ব পালনের ক্ষেত্রে কৃষকবান্ধব আচরণ, মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে সরাসরি যোগাযোগ এবং কৃষি সম্প্রসারণ সেবাকে সহজলভ্য করার বিষয়টি বিশেষভাবে গুরুত্ব পেয়েছে।

নালিতাবাড়ীতে কর্মরত অবস্থায় তিনি যোগানীয়া ইউনিয়নের প্রশাসক হিসেবেও দায়িত্ব পালন করেন। প্রশাসনিক ও কৃষি—দুই ধরনের দায়িত্বই সমন্বয় করে তিনি স্থানীয় পর্যায়ে সরকারি সেবা কার্যক্রম পরিচালনায় ভূমিকা রাখেন।

রাশিদুজ্জামান ইমরানের শিক্ষাজীবনও কৃতিত্বপূর্ণ। তিনি বাংলাদেশের শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় (SAU) থেকে কৃষি বিজ্ঞানে স্নাতক ডিগ্রি অর্জন করেন এবং পরবর্তীতে Biochemistry বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি সম্পন্ন করেন। স্নাতকোত্তরে তাঁর একাডেমিক ফলাফল ছিল উল্লেখযোগ্য। তাঁর গবেষণার আগ্রহ দীর্ঘদিন ধরেই কৃষি, খাদ্যবিজ্ঞান, বায়োকেমিস্ট্রি, প্রাকৃতিক অ্যান্টিঅক্সিডেন্ট এবং মানবস্বাস্থ্যের পারস্পরিক সম্পর্ককে ঘিরে।

গবেষণার ক্ষেত্রে তাঁর ইতোমধ্যে একাধিক বৈজ্ঞানিক প্রকাশনা রয়েছে। তাঁর গবেষণা-আগ্রহের মধ্যে রয়েছে quercetin ও অন্যান্য flavonoid, antioxidant, functional food, obesity ও insulin resistance, molecular biology, epigenetics এবং multi-omics। পিএইচডি পর্যায়ে তিনি আধুনিক molecular biology ও biotechnology-ভিত্তিক গবেষণার মাধ্যমে খাদ্যজাত প্রাকৃতিক যৌগের কার্যকারিতা এবং তার সম্ভাব্য আন্তঃপ্রজন্মীয় প্রভাব নিয়ে আরও গভীরভাবে কাজ করতে আগ্রহী।

চীনের Zhejiang A&F University-তে তাঁর পিএইচডি গবেষণা হবে সংশ্লিষ্ট গবেষণাগার ও অধ্যাপকদের তত্ত্বাবধানে। বিশ্ববিদ্যালয়টি কৃষি, বন, খাদ্যসম্পদ ও জীববিজ্ঞানভিত্তিক গবেষণায় চীনের একটি গুরুত্বপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান। পিএইচডির জন্য তিনি পূর্ণ স্কলারশিপ পেয়েছেন এবং ২০২৬ সালের সেপ্টেম্বর মাসে চীনে গিয়ে বিশ্ববিদ্যালয়ে যোগদানের কথা রয়েছে।

ইমরানের পরিবারেও উচ্চশিক্ষা ও পেশাগত সাফল্যের দৃষ্টান্ত রয়েছে। তাঁর বড় ভাই জাপান থেকে পিএইচডি ডিগ্রি অর্জন করে বর্তমানে যুক্তরাষ্ট্রের একটি ফেডারেল চাকরিতে Food and Drug Administration (FDA)-এ কর্মরত। তাঁর বোনজামাইও একজন বিসিএস ক্যাডার কর্মকর্তা। তাঁদের বাবা ব্যবসার সঙ্গে যুক্ত এবং মা গৃহিণী।

একজন কৃষি ক্যাডার কর্মকর্তা হিসেবে মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কাজ করার পাশাপাশি উচ্চতর গবেষণায় নিজেকে সম্পৃক্ত করার সুযোগকে রাশিদুজ্জামান ইমরান তাঁর পেশাগত জীবনের একটি গুরুত্বপূর্ণ অর্জন হিসেবে দেখছেন। ভবিষ্যতে অর্জিত জ্ঞান ও গবেষণার অভিজ্ঞতা দেশের কৃষি, খাদ্য ও পুষ্টি গবেষণা এবং কৃষিভিত্তিক জনস্বাস্থ্য উন্নয়নে কাজে লাগানোর প্রত্যাশা তাঁর।

রাশিদুজ্জামান ইমরানের চীনের বিশ্ববিদ্যালয়ে পিএইচডি স্কলারশিপ অর্জনের খবরে নালিতাবাড়ীর কৃষি বিভাগ ও স্থানীয় পর্যায়ের সহকর্মীদের মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে। স্থানীয়দের প্রত্যাশা, নালিতাবাড়ীর মাঠপর্যায়ে কৃষকদের সঙ্গে কাজ করা এই তরুণ কর্মকর্তা উচ্চশিক্ষা ও গবেষণার মাধ্যমে দেশের জন্য আরও বড় অবদান রাখবেন।

সালাউদ্দিন/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]