একাত্তরে জামায়াতে ইসলামীর ভূমিকা ও অবস্থান সঠিক ছিল না—সংসদীয় প্রক্রিয়ার মধ্য দিয়ে জামায়াত এমন অবস্থান মেনে নিয়েছে বলে মন্তব্য করেছেন আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান।
শুক্রবার (১৮ সেপ্টেম্বর) সকালে রাজধানীর গুলশানের একটি হোটেলে আইনজীবী ব্যারিস্টার আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন।
আইনমন্ত্রী বলেন, একাত্তর নিয়ে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক যে মূল্যায়ন করেছিলেন, সে বিষয়ে তিনি জাতির সামনে একটি স্টেটমেন্ট দেওয়ার কথা বলেছিলেন। ২০১৬ সালে সেই স্টেটমেন্টে স্বাক্ষর করা হলে জামায়াতকে ঘিরে অনেক প্রশ্নের সমাধান হতো বলেও মন্তব্য করেন তিনি।
তিনি আরও বলেন, জামায়াত ওই প্রশ্ন মেনে নিয়েছে এবং ওই স্টেটমেন্টের আলোকেই দলটির বর্তমান অবস্থান তৈরি হয়েছে।
আসাদুজ্জামান বলেন, জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) আইনে মুক্তিযোদ্ধার সংজ্ঞায় ‘তৎকালীন জামায়াতে ইসলামীর বিরুদ্ধেও পরিচালিত যুদ্ধ’ শব্দগুলো যুক্ত করার বিলে জামায়াত না ভোট দেয়নি।
আইনমন্ত্রী বলেন, ২০১৬ সালে রাজনৈতিক দর্শন ও নীতি অনুসরণ করে ব্যারিস্টার আব্দুর রাজ্জাক একাত্তরে জামায়াতের ভূমিকা জাতির সামনে তুলে ধরতে একটি স্টেটমেন্টের খসড়া করেছিলেন। সংসদীয় প্রক্রিয়ায় অংশ নিয়ে জামায়াত পরোক্ষভাবে না ভোট না দেওয়ার মাধ্যমে একাত্তরের সেই ভূমিকাকে স্বীকার করেছে।
তিনি আরও বলেন, এখানেই আব্দুর রাজ্জাকের দূরদর্শিতা প্রকাশ পেয়েছে। জাতিকে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে তিনি একটি ধাপ এগিয়ে দিয়ে গেছেন বলেও মন্তব্য করেন আইনমন্ত্রী।
এ সময় আব্দুর রাজ্জাকের বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠানে জামায়াতের আইনজীবীদের উপস্থিত না থাকা নিয়েও সমালোচনা করেন আইনমন্ত্রী।
অনুষ্ঠানে বক্তব্য দেন রাষ্ট্রবিজ্ঞানী দিলারা চৌধুরী। তিনি বলেন, জামায়াতে ইসলামীতে অনেক সংস্কারের বিষয় রয়েছে।
কুশল/সাএ
সর্বশেষ খবর
রাজনীতি এর সর্বশেষ খবর