• ঢাকা
  • ঢাকা, শুক্রবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৬
  • শেষ আপডেট ১ মিনিট পূর্বে
নিউজ ডেস্ক
বিডি২৪লাইভ, ঢাকা
প্রকাশিত : ১৮ সেপ্টেম্বর, ২০২৬, ০৬:৩৮ বিকাল

পার্লামেন্টের বাথরুমে টানা ১৩ ঘণ্টা আটক এমপি

ছবি: সংগৃহীত

বেলজিয়ামের পার্লামেন্ট ভবনের একটি টয়লেটে দরজার লক ভেঙে টানা ১৩ ঘণ্টা আটকে ছিলেন দেশটির চরম ডানপন্থি এক সংসদ সদস্য। দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে অক্সিজেনের সংকট দেখা দিলে উদ্ধার শেষে তাকে হাসপাতালে ভর্তি করা হয়।

ভুক্তভোগী এমপির নাম ফ্রেডেরিক এরেন্স (৫৮)। তিনি ‘ফ্লেমিশ বেলাং’ দলের হয়ে ফ্লেমিশ পার্লামেন্টে প্রতিনিধিত্ব করছেন।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) বিকেলে কাজ শেষে বাড়ি ফেরার আগে পার্লামেন্টের একটি টয়লেটে প্রবেশ করেন এরেন্স। এ সময় দরজার স্প্রিং ভেঙে যাওয়ায় সেটি ভেতর থেকে আটকে যায়। ভুলবশত নিজের মোবাইল ফোনটি টেবিলে রেখে আসায় তিনি কাউকে ফোন করে সহায়তাও চাইতে পারেননি।

ততক্ষণে পার্লামেন্ট ভবনে আর কেউ না থাকায় তার ডাকাডাকিও কারও কানে পৌঁছায়নি। এদিকে টয়লেটের ভেতরে ধীরে ধীরে অক্সিজেনের সরবরাহ কমতে থাকে।

পরিস্থিতি মোকাবিলায় টয়লেটে থাকা একটি ধাতব বস্তু দিয়ে দরজার ওপর ও নিচে ছোট দুটি ছিদ্র করেন এই রাজনীতিক। এর মাধ্যমে বাইরে থেকে কিছুটা বাতাস প্রবেশের সুযোগ তৈরি হয়।

পরদিন বুধবার সকাল ৬টার দিকে একজন পরিচ্ছন্নতাকর্মী পার্লামেন্ট ভবনে এসে বিষয়টি জানতে পারেন। পরে সেনা পুলিশ সাবল দিয়ে দরজার তালা ভেঙে এরেন্সকে উদ্ধার করে।

দীর্ঘক্ষণ আটকে থাকার কারণে অসুস্থ বোধ করায় তাকে দ্রুত ব্রাসেলসের সেন্ট-জাঁ হাসপাতালে নেওয়া হয়। তবে চিকিৎসকরা জানিয়েছেন, বর্তমানে তিনি ঝুঁকিমুক্ত আছেন।

সূত্র: ব্রাসেলস টাইমস

কুশল/সাএ

বিডি২৪লাইভ ডট কম’র প্রকাশিত/প্রচারিত কোনো সংবাদ, তথ্য, ছবি, আলোকচিত্র, রেখাচিত্র, ভিডিওচিত্র, অডিও কনটেন্ট কপিরাইট আইনে পূর্বানুমতি ছাড়া ব্যবহার করা যাবে না।
পাঠকের মন্তব্য:

BD24LIVE.COM
bd24live.com is not only a online news portal. We are a family and work together for giving the better news around the world. We are here to give a nice and colorful media for Bangladesh and for the world. We are always going fast and get the live news from every each corner of the country. What ever the news we reached there and with our correspondents go there who are worked for bd24live.com.
BD24Live.com © ২০২০ | নিবন্ধন নং- ৩২
Developed by | EMPERORSOFT
এডিটর ইন চিফ: আমিরুল ইসলাম আসাদ
বাড়ি#৩৫/১০, রোড#১১, শেখেরটেক, ঢাকা ১২০৭
ই-মেইলঃ [email protected]
ফোনঃ (০২) ৫৮১৫৭৭৪৪
নিউজ রুমঃ ০৯৬০৩২০২৪৩৪
মফস্বল ডেস্কঃ ০১৫৫২৫৯২৫০২
বার্তা প্রধানঃ ০৯৬০৩১৫৭৭৪৪
ইমেইলঃ [email protected]